Profile Photo

Pritam BiswasOffline

  • Pritam-Biswas
  • Profile picture of Pritam Biswas

    Pritam Biswas

    4 years, 7 months ago

    অমলিন
    প্রীতম বিশ্বাস

    যদিও এসেছে পূর্ণিমা
    প্রিয়তমা চলে যেও তুমি।
    তোমার অবাক শ্রাবণ
    জানি তা কথা বলে আমারই,
    জেনে রেখো প্রিয়া
    তোমার মনের গোপন কথা
    জানি আমি সবই।
    হয়তো দীর্ঘ শীতের পর
    কোনো এক বসন্তে আবার হবে দেখা।
    আমি পাঠাবো,পাঠাবো তোমায়
    আমার সব গানের স্বরলিপি।
    প্রতি গোলাপেরই থাকে ফাগুন
    তোমারও আছে;জানি,জানি আমি তা।
    খুঁজো, খুঁজো তুমি আমায়
    আমার কবিতার বই এর পাতায় পাতায়,
    দেখবে আছি আমি।
    তোমার রূপ বন্দনার পদ্য
    রবে অমলিন,
    হাজার বছর পরও
    কোনো কবি খুঁজে পাবে
    আমাকে তোমাকে শব্দের
    ভাজে ভাজে,
    আকাশের তারাদের মাঝে মাঝে।।

    1 Share
    9
    9 Comments
Skip to toolbar