Profile Photo

Shah KamalOffline

  • kuriparahs112384
  • Profile picture of Shah Kamal

    Shah Kamal

    • 4 years, 11 months ago

    আমায় ছেড়ে যেও না
    —— শাহ্ কামাল

    তোমার জন্য ঘর বানাবো, ছোট্ট একটা ঘর,
    উপরে টিনের চালা দিবো, বৃষ্টি হলে শব্দ শুনবো,
    তোমার হাত ধরে ছোট্ট একটা বেঞ্চে বসে বসে বৃষ্টির শব্দ শুনবো।

    তোমার জন্য ঘর বানাবো, ছোট্ট একটা ঘর,
    শনের বারান্দা দেব, চৈতালি খরতাপে মাদুর পেতে
    তোমার কোলে শুবো, তুমি তাল পাতার বাতাসে জুড়বে আমায়।

    প্রিয়তমা,
    তুমি কি আমায় ছেড়ে থাকতে পারবে ঐ টাকার পাহাড়ে গড়া
    ইট পাথরের বহুতল প্রাসাদের জৌলুসে?
    একটি বার বলো,
    তুমি কি থাকতে পারবে আমায় ছেড়ে?
    সাতটি বছর এক সাথে হেঁটে, এই হাত ধরে,
    হেঁটেছি কত নগর, শহর, জনপদ, নদীপাড়,
    তোমার হাতের মায়াবী স্পর্শ আমার যে আঙ্গুল জুড়ে,
    সে আঙ্গুলে আমি নিকোটিন তুলিনি।
    ঘুমের শহরে ভালবাসার মাতাল হয়ে আমি শুধু তোমাকেই দেখি।
    আর একটু সময়, কয়েকটা দিন,
    থাকতে পারবে না অপেক্ষা করে?
    একদিন সব হবে, প্রিয়তমা।
    আমায় ছেড়ে যেও না কারো হাত ধরে,
    আমি তোমায় গোলাপ দেব না,
    এক মুঠো বকুলের ঘ্রাণে মিশে যাব তুমি-আমি।
    বুকভরা ভালবাসার ছাদে আগলে রাখবো তোমায়,
    তোমার জন্য দাস হবো,
    মজুর হবো কলের লাঙ্গলে,
    চাষী হবো উদোম দুপুরে।
    আমায় ছেড়ে যাবে?

    আমি তোমার জন্য ঘর বানাবো, ছোট্ট একটা ঘর,
    হিজল ফুলে বাসর সাজাবো, লাল টুকটুকে বেনারসীতে তোমায় জড়াবো,
    তোমার হাতে চুমু খেয়ে আমি অনন্তে হারাবো চোখ বুজে।

    ওরা ওদের টাকায় গড়ুক ঐশ্বর্য আর আভিজাত্যের ইমারত,
    আমি তোমার জন্য ঘর বানাবো, চির শান্তির ঘর,
    আমি সে ঘরে তোমায় নিয়ে রবো অনন্তকাল, মহাকাল।
    আমায় ছেড়ে যেও না, প্রিয়তমা।

    12
    11 Comments
Skip to toolbar