-
একটি প্রাচীন গাছ
সাইদ মাহমুদসূর্যের কিরণ কি আপনি কখনো নিস্তেজ করতে পারবেন?
পারবেন না, আপনি পারবেন শুধু
আপনার মধ্যে গুপ্ত থাকা
অন্যের সম্পর্কে খারাপ ধারণা গুলো
কোনো এক প্রাচীন গাছের নিচে লুকিয়ে রাখতে
যা খনন করলে কেউ সম্ভবত আহত হবে
আপনার অন্ধকার ভাবনাগুলো
কেউ হয়তোবা জানবে না।কিন্তু আপনার চিন্তা ভাবনাগুলো একদিন
বোকা বিছানার মাঝে লুটিয়ে পড়বে।
অনুভূতিগুলি খুব অজ্ঞান হয়ে পড়েবে,
চিন্তা শক্তি হারিয়ে যাবে
গহীন ক্লান্তির মাঝে।
বেদনাগ্রস্থ হৃদয়ে অনুভব করবেন
নিজেকে নিজের সমবেদনা জানানো শক্তিটুকু
আপনার মধ্যে নেই।
আপনার মাঝে একটা শান্ত নিস্তব্ধতা বিরাজমান।
তীব্র লড়াই শেষে আপনার মধ্য হতে
জড়ানো ময়লা আবর্জনা গুলো নিয়ে
সেই প্রাচীন গাছটির মৃত্যু হবে।
সময়ের সমুদ্রে একটি ভুল হয়ে,
তা কোনো এক প্রস্থর মাঝে
সুবাসহীন বসন্ত ফুল হয়ে রবে।5 Comments
Friends
ফুয়াদ হাসান শাইল
@shail
JM JOY DAS
@jmjoydas
Rana Zaman
@ranazaman
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
Rustum Ali
@rustum-ali


মানুষের ক্ষমতা অতি সামান্য। তবু তার কত অহম। গাছের সঙ্গে তুলনাটা সুন্দর। ভাল থাকবেন।