Profile Photo

মোঃ মুহিউদ্দীনOffline

  • Md.Muhiuddin
  • Profile picture of মোঃ মুহিউদ্দীন

    মোঃ মুহিউদ্দীন

    4 years, 7 months ago

    অগাধ বিশ্বাস

    দুই বন্ধু একসঙ্গে বাণিজ্য করতে গ্রাম থেকে শহরে গেল। তারা দুজন একজন অপর জনের প্রাণ ছিল। তারা দুজন একজন আরেকজনকে বেশি বিশ্বাস করতো। তাদের বাণিজ্য দিন দিন বাড়তে লাগলো। হঠাৎ একদিন এক বন্ধুর বাণিজ্যে নেমে এলো ধস।এক বন্ধু আরেক বন্ধুকে সাহস যুগিয়ে বলছে, বন্ধু ভেঙ্গে পড়ো না। তোর বাণিজ্যে আবার সফলতা ফিরে আসবে। এর মাঝে ধণী বন্ধু ভাবলো,গরিব বন্ধুকে আমি এত বিশ্বাস করি সে কে আমার বিশ্বাসের মান রাখবে। তাকে আমি পরীক্ষা করবো। ধণী বন্ধু অসুস্থ হওয়ার ভান ধরলো ।আর গরিব বন্ধুকে বলল, বন্ধু আমি আর মনে হয় বাঁচবো না। তুমি আমার সম্পদ গুলি আমার স্ত্রী পুত্রের কাছে পৌঁছে দিও।গরিব বন্ধু বলল, ঠিক আছে বন্ধু আমি পৌঁছে দেয়ার ব্যবস্থা করছি। ধণী বন্ধুর সম্পদ তার বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হলো। সম্পদ ধণী বন্ধুর বাড়িতে পৌঁছে গেল।এর কিছুদিন পর গরিব বন্ধুর বাণিজ্যে লাভ হতে লাগলো। সে অনেক বড় ধনী হয়ে গেল। ধণী বন্ধু বুঝতে পারলো,যে গরিব বন্ধু বিশ্বাসঘাতক নয়। ধনী বন্ধু গরীব বন্ধু বড়লোক হয়ে যাওয়া সহ্য করতে পারেনি। সে সব সময় তা নিয়ে ভাবতে থাকতো, কি করে তার সর্বনাশ করা যায়। আবার এটাও ভাবতে যে সেতো আমাকে বিশ্বাস করে। আমি কি করে তার সাথে বিশ্বাসঘাতক করি। তাই ধণী বন্ধু গরিব বন্ধুকে বলল, ভাই চলো আমরা বাড়ি ফিরে যাই। গরিব বন্ধু বলল কেন? কি হয়েছে।ধণী বন্ধু বলল, আমার তোমার সম্পদের প্রতি লোভ জেগেছে। আমি চাই আমার তোমার মাঝে যে বিশ্বাস তা ভেঙ্গে যাক। গরিব বন্ধু বলল, বন্ধু আমার আর তোমার বিশ্বাস অটুট থাকুক। চলো আমরা আমাদের সম্পদ সমান ভাগে বন্টন করেনি। তাহলে আমার মাঝে কোন হিংসা- লোভ থাকবে না। আমাদের বিশ্বাসের বন্ধুত্ব অটল থাকবে।ধণী বন্ধু বলল, বন্ধু তা হয় না। তোমার মত বন্ধু থাকলে আমার আর কিছুর কিছুর প্রয়োজন নেই। গরিব বন্ধু বলল, চলো আজ দেশে ফিরে যাওয়া যাক। সেখানে গিয়ে একসঙ্গে বাড়ি বানাবো। সেখানে আমরা একসাথে শান্তিতে বসবাস করবো। বিশ্বাসি বন্ধুত্ব অটল অবিচল থাকবে।

    10
    5 Comments
    • বিপদে বন্ধুর পরিচিয়। অভিনন্দন সুন্দর গদ্যের জন্য।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 14 November 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অভিনন্দন!

Skip to toolbar