-
আমার হেমন্ত এবং
—— শাহ্ কামালকোন এক হেমন্তে এমন বিকেলবেলা
তোমার দু’হাত ধরে হেঁটেছি অনন্ত পথ।
জীবনের গল্পে শান্ত পায়চারি থামেনি চঞ্চলতায়,
সব মিথ্যে স্বপ্নগুলো প্রেম হয়ে এসেছিল,
হিম হিম বাতাসে শান্ত হয়ে জমে গেছে ভনিতার ভালবাসা।
গরম জল সেদ্ধ হতে হতে তোমার ঠোঁটের স্পর্শে হয়ে গেল চা,
পান করে প্রশান্তিতে তুমি ভুলেছে আমায়।
হাত বদলের নেশায় ও-হাত জোড়া বেহাত হয়ে
ডুবেছে নেশার পাড়ে মাতালের শয্যায়,
আমি ভাবের কামুকপান করি স্মৃতির শরাব।
ডগা হতে খসে পড়া শেষ শিউলি বোঁটা ঘষে লিখি আমি ছন্দহীন কবিতার পান্ডুলিপি।
আমার কঙ্কালে ঝরে কামিনীর অবরুদ্ধ শুভ্র নিবৃত্ত ঘ্রাণ,
আমি কান পেতে শুনি ভোরের খেতে পাকা ধানের উন্মুক্ত হাসির উচ্ছ্বাস-ধ্বনি।
তুমি ছাড়া আমার হেমন্ত চাদর মুড়ি দিয়ে হেঁটে চলে নীরব শহরে; পিচঢালা রাজপথে,
একা একা রাতের আঁধারে আমি প্রহর গুনি আগামী ভোরের,
চৌকাঠে হোঁচট খেয়ে পড়ে যায় স্বপ্নের দেহ,
আহত মনের হেমন্ত এখন ঝুলছে ফাঁসির কাষ্ঠে একাকী; অসহ্যের নগরে, অচেনা গলিতে।6 Comments
Friends
Rakib Rakib
@abdurrakib
Md Ashfak Sayed
@ashfak
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
ইফতিশা খানম
@eftishakhanam
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Foyzur Khan
@foyzur-khan
sanjida akter jim
@sanjidajim


প্রেম আসবে ফিরে বিরহ যাবে দূরে।