-
বসন্তের কোকিল
……………………….বসন্তের কোকিল গুলো
সুসময়েই ডাকবে,
স্বার্থ ছাড়া বাকি সময়
দূরে দূরে থাকবে।
আমি বলি কোকিল থেকে
কাকই ভালো বন্ধু হয়,
অসময়েও ডাকবে জেনো
যদিও শুনতে বিষাদময়।
কোকিল রূপী বন্ধু গুলো
মনকে মাতায় ক্ষনিকের।
সুযোগ বুঝে গাঢাকা দেয়
বেশটা ধরে বনিকের।
স্বার্থের খোঁজে আসে তারা
স্বার্থ শেষে পগারপার।
তাদের স্বার্থে ব্যস্ত তারা,
তোমার স্বার্থে দেনদরবার।
কাক রূপী বন্ধু গুলো
বিরক্তিকর বেশীর ভাগ।
স্বার্থ ভাবনা নেই যে তাদের
পাওয়া যায় দিলেই ডাক।
গান জানে না,তাতে কি আর?
কন্ঠে দরাজ স্লোগান!
বন্ধু ছিলো,বন্ধু আছে,
থাকবে চির অম্লান।উৎসর্গঃ
কাক রূপী
বন্ধু/আত্মীয়/শুভাকাঙ্ক্ষীদের।
যারা শুধু নিজ স্বার্থের সময় নয়,সবসময়ই পাশে থাকে।
সাহস যোগায়,উৎসাহ দেয় এবং সাধ্যানুযায়ী সহযোগিতা করার চেষ্টা করে।8 Comments
Friends
Syeda Tahmin Ara
@tahmina-s
কাব্য
@fowziaafrin
Arif M. Islam
@arifulislam123
Md. Shahidul Islam
@shohid
BM NAHID IRFAN
@rambler
Md. Azizur Rahman
@azizur
মোশারফ হোসেন রনি
@ronyfahim143
Jannatul Sabya Sultana
@jannat-ahmmed



বাঃ! বেশ তো।