Profile Photo

Muhammad SalauddinOffline

  • Muhammad-Salauddin
  • Profile picture of Muhammad Salauddin

    Muhammad Salauddin

    4 years, 8 months ago

    👨‍💼আমি চেয়েছিলাম….!!!
    সুন্দর ঝলমলে রোদেলা আকাশ সাথে ছায়া নিবিড় দক্ষিণা হিমেল হাওয়া।
    আর সহস্র কোটি নক্ষত্রে সাজানো জোছনা রাত, সাথে শীতল হাওয়ায় জোনাকির আনাগোনা…!
    ⬇️
    কিন্তু না, প্রকৃতি আমায় দিল খা খা রোদের তীব্র তাপদাহে পোড়ানো এক ঝড় তুলা মেঘলা আকাশের অন্ধকার আচ্ছন্ন সন্ধ্যা আর রাতভর মুশুলধারে বৃষ্টি..!
    👨‍💼আমি চেয়েছিলাম….!!!
    পারস্পরিক সৌহার্দ্যতা পূর্ণ এক ঝলমলে সুন্দর সংসার, যেখানে একান্নবর্তী হয়ে থাকবে সব পরিবার। থাকবে না কোন কলহো…!!!
    ⬇️
    কিন্তু না, প্রকৃতি আমায় দিল ভাংগা চূড়া কলহে টাসা এক বিভক্ত সংসার।
    👨‍💼আমি চেয়েছিলাম….!!!
    সর্বোপরি সুন্দর ও মানবিক অধিকার প্রতিষ্ঠিত নান্দনিক মেলবন্ধনে আবদ্ধ এক সুন্দর সমাজ ব্যবস্থা। যেখানে প্রতিটি মানুষ থাকবে সমাজ নির্ভর।
    ⬇️
    কিন্তু না, প্রকৃতি আমায় দিল নোংরামি, রেষারেষি আর হিংসা বিদ্বেষে ভরপুর এক সংঘাতময় সমাজ।
    👨‍💼আমি চেয়েছিলাম….!!!
    সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ ও সমঅধিকার নিশ্চিত করা স্বপ্নের মত সুন্দর এক দেশ।
    ⬇️
    কিন্তু না, প্রকৃতি আমায় দিল ঘাত -প্রতিঘাত, সংঘাতপূর্ণ, অসাম্প্রদায়িকতা, রাজনৈতিক সহিংসতায় পূর্ণ এক দুর্নিতি পরায়ন আমলা ও অনিয়নত্রিত বাজার বব্যবস্থার এক দেশ।
    👨‍💼আমি চেয়েছিলাম….!!!
    শান্তিময় এক বিশ্ব, যে বিশ্বের মানুষ হবে আধুনিক সভ্যতায় সভ্য আর রাষ্ট্রিয় মেলবন্ধনে আবদ্ধ হয়ে বৈচিত্র্যময় ভালো কিছুর উদাহরণ তৈরি করবে।
    ⬇️
    কিন্তু না, প্রকৃতি আমায় দিল হানাহানি আর রাষ্ট্রিয় স্বার্থবাদীতার অন্তরালে সৃষ্ট এক স্বার্থপর বিশ্ব।
    এখন প্রশ্ন হলো, সব কি প্রকৃতি আমায় দিল নাকি এর জন্য আমি বা আমরা দায়ী….????
    ~ মোহাম্মদ সালাউদ্দিন

    6
    5 Comments
Skip to toolbar