-
জ্বলন্ত চোখ
জাহিদ বিন হিকমতজ্বলন্ত চোখ
দুর্বার সাহস নিয়ে ছুটে চলে
কণ্ঠকময় পথের প্রান্ত ছিঁড়ে,
কাঙ্খিত অনাকাঙ্খিত বার্তার সন্ধানে
অবিরাম গতিতে।জ্বলন্ত চোখ
নতুনত্বের আবিষ্কারে অজানা দিগন্তে
আঘাত হানে ক্রমধারায় ,
চলার নান্দনিকতা সর্বদা সামনে বহমান
পিছে তাকাবার নয়।জ্বলন্ত চোখ
অসংকোচ প্রকাশের দীপ্ত প্রেরনায়
ছুটে চলে আদিপত্য বিস্তার লোভে ,
অতন্দ্র প্রহরীর ন্যায় সদা জাগ্রত থাকে
ধুম্রজাল ভাঙ্গার ক্ষোভে।জ্বলন্ত চোখ
অলৌকিক ভাবে ধেয়ে চলে
অসত্যের বুকে হানে আঘাত,
মরণের পথে দূরন্ত গতিতে ছোটে
বিশ্বকে করে হতবাক।16 Comments
Friends
স্নিগ্ধ ধূম্রাক্ষর---
@subaiya-aymaan
S.m-Mehedi
@s-m-mehedi
Md. Habibur Rahman
@habib
Rifat-Afrose-Rumpa
@rifat-afrose-rumpa
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
শেখ মুহাম্মদ আলমগীর
@alamgir-hossain
Deb-Nandan Dutta
@deb-nandan-dutta
Asif Rahman
@asifaaron62
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky



চমৎকার