Profile Photo

Shah KamalOffline

  • kuriparahs112384
  • Profile picture of Shah Kamal

    Shah Kamal

    4 years, 6 months ago

    বন্ধুত্ব
    —— শাহ্ কামাল

    তারে আমি চেয়ে পরে পাইনি তো তারে,
    মন মাঝে সযতনে রেখেছিনু যারে।

    জাত পাতে খুঁজিনি মন যারে চায়,
    সে শুধু চেয়েছিল এই এ আমায়।

    কতো কথা কতো ব্যথা বুকে বয়ে আছি,
    তবু তারে রেখেছি যে মোর কাছাকাছি।

    সুখে দুঃখে ভুলি নাই ছিনু ভাই ভাই,
    তারে ছাড়া কারে কই মোর কেহ নাই।

    এক সাথে এক পাতে গেছে কতো দিন,
    দোহে মিলে করেছি যে ভালবাসা ঋণ।

    হিন্দু না মুসলিম খুঁজি নাই ভেদ,
    চলে গিয়ে এই বুকে রেখে গেল ছেদ।

    মহাকাল সাক্ষী থাকো, ভুলি নাই তারে,
    ওপাড়ে কী বন্ধু আমার মোরে মনে করে?

    আমার সোনার স্বর্গ, তারে ছাড়া লীন,
    সে আমারে বুঝল না, আছি তারে হীন।

    পড়ে রবে স্মৃতি সব, তুমি নাই, তুমি নাই
    তুমি মোর বন্ধু ছিলে? তুমি মোর ভাই।

    ভালবাসা পড়ে আছে, মিছে মায়া মোহ,
    তোমার এ চলে যাওয়া পোষাবে কি কেহ?

    কত জন প্রিয়জন আসে আর যায়,
    শূন্য এ ধূ ধূ বুক শুধু করে হায় হায়।

    আমার যাবার বেলা কে রবে মোর পাশে,
    তোমায় যে পড়বে মনে শেষ নিঃশ্বাসে।

    ( কুমিল্লার গুনবতী বাজারের আমির সওদাগর ও সুধীর বাবুর বন্ধুত্বের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আমার এ কবিতাটি উৎসর্গ করছি)

    8
    8 Comments
Skip to toolbar