-
প্রতিক্ষা
লেখক-অমি রেজা।
০২-০৪-২০২১
——————————————–
আমি তোমার জন্য প্রতিক্ষা হব
অপেক্ষায় থেকে থেকে প্রতিনিয়ত
নিজেকে দাহ্য করব বিরহের অনলে।
যদি তোমার মন কাঁদে
যদি তোমার বুক জুড়ে নেমে আসে
আমার বিরহে হাহাকার।
যদি ভালোবাসা হয়ে বসন্তের পাগলা হাওয়া
তোমার হৃদয়কে করে তোলপাড়,
জানি তুমি ফিরে আসবে
আমি তোমার জন্য প্রতিক্ষা হব।
দিনের পর দিন, রাতের পর রাত
প্রতিটা প্রহর অপেক্ষায় থেকে থেকে
আমার হৃদয়টা হবে জরাজীর্ণ।
তোমার অপেক্ষায় ক্ষতবিক্ষত
দুই-অলিন্দ আমার
হয়ে যাবে ধূ ধূ মরুভূমি,
তোমার ফিরে আসাটা হবে যেন,
আমার তৃষিত বুকে এক পশলা বৃষ্টি
আমি তোমার জন্য প্রতিক্ষা হব।2 Comments
Friends
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot
Tamim Iqbal
@tamim-iqbal
আশ্রাফুজ জামান তানবীন
@ashrafujjaman001


যদি ভালোবাসা হয়ে বসন্তের পাগলা হাওয়া
তোমার হৃদয়কে করে তোলপাড়,
জানি তুমি ফিরে আসবে
আমি তোমার জন্য প্রতিক্ষা হব। অনবধ্য লেখা।