Profile Photo

Chisti Raju AhammedOffline

  • Chisti-Raju-Ahammed
  • Profile picture of Chisti Raju Ahammed

    Chisti Raju Ahammed

    • 5 years ago

    “স্বস্তি সবার বুকে”
    -চিশতী রাজু আহমেদ ।
    তারিখঃ ১৫/১১/২০২১ খ্রিঃ ।

    বুঝলো শেষে মানুষ মরার রহস্যটা কিসের ?
    সকল কিছুর দাম বাড়ালেও দাম বাড়ায়নি বিষের।
    বেখেয়ালী কর্তৃপক্ষের নড়ছে টনক আজি!
    ভোদাই লোকে সস্তা পেয়েই বিষ খেতে হয় রাজি!

    চরম ক্ষতি অর্থনীতির দায় নেবে কে কাঁধে ?
    রাষ্ট্র প্রধান ক্ষেপে গেছেন এমনি কী আর সাধে ?
    মস্তবড়ো ভুল’টা তাদের মানবে কেমন করে?
    বিষের মূল্য বাড়লে যেত সরকারি ফান্ড ভরে!

    আয় বাড়ে না পাবলিকের’ই ব্যয় যে শুধুই বাড়ে,
    রাজ-ক্ষমতায় গিয়ে সবাই বাঁশ দিতেই যে পারে ।
    রাষ্ট্র কেবল এগোচ্ছে ভাই চাটুকারের মুখে,
    দিন-মজুরের ভাগ্যটা তাই পিষ্ট হচ্ছে দুখে ।

    উন্নতিতে ক’দিন পরেই দেশটা ছুঁবে দ্যুলোক!
    আত্মগর্বেই প্রশংসিত প্রধানমন্ত্রীর ভূলোক!
    নেইকো মরদ এসব বলার তেলবাজেদের চোটে,
    গণতন্ত্রের ফয়তা খেয়ে জিতছে ভূতের ভোটে!

    আমজনতা দেখছে আঁধার নেই যে বাঁচার আলো,
    ধুঁকে- ধুঁকে মরার চেয়ে এক মরণ’টাই ভালো ।
    বিষের ব্যবসা উঠছে জমে মরছে মানুষ সুখে!
    সস্তা কেবল এটাই দেশে স্বস্তি সবার বুকে!

    4
    3 Comments

Friends

Skip to toolbar