-
জানি দেখা হবে ……।
অনিক ভট্টাচার্য্য
অপেক্ষাই দিন গুনব না, জানি দেখা হবে,
আজ না হোক কাল জানি দেখা হবে।
বিচ্ছেদের পর যদি মিলনের সুখ থাকে জানি দেখা হবে ,
রাতের পর দিন যদি থাকে জানি দেখা হবে ।আজ, কাল না পরশু জানিনা কবে দেখা হবে ?,
শুধু এটুকু জানি তোর সাথে আমার দেখা হবে ।
বিদায়ের আগে , মিলন আমাদের হবে ,
শেষ বারের মতো জানি আবার দেখা হবে ।এ জন্মে যদি দেখা নাও হই জানি পর-জন্মে দেখা হবে ,
না দেখে বিদাই নিলে সে বিদাই হবে না, দেখা আবার হবে।
সমুদ্রের কোলে যদি নদীর ঠাঁই হই ,
তোর কোলেও হবে আমার ঠাঁই ।শেষ বারের মতো চির ঘুমে যাওয়ার আগে দেখা হবে ,
শেষ বিদায়ের শেষ আলাপ তোর সাথেই হবে ।
যেতে যদি হই তবে যাবো আমি চলে ,
যাবো আমি আবার তোর কাছে ফিরবো বলে ।জানি দেখা হবে , তাই আমি নিরাশ নই এ বিদায়ে ,
ফিরবো আবার সহসা কোন সূর্যোদয়ে ।
প্রভাতির প্রথম কিরনের সোনালী আলোয় দেখা হবে ,
নিরাশ হস না , চলে গেলেও দেখা হবে ।
জানি আবার তোর সাথে আমার দেখা হবে…।5 Comments
Friends
Md-Zahidul-Islam-Prince
@md-zahidul-islam-prince
মীর অনাবিল
@miranabil
Mohammad-Rakibul-Hasan
@mohammad-rakibul-hasan
Tahmina-Shikha
@tahmina-shikha
MD-Naimul-Islam
@md-naimul-islam
charumannan
@charumannan
Mehebub-Hasan
@mehebub-hasan
Omar Faruk Rayhan
@rayhanpoet
Arif Muslimeen
@arif-muslimeen



খুব সুন্দর!