Profile Photo

Omore Faruk RaulOffline

  • Omore-Faruk-Raul
  • Profile picture of Omore Faruk Raul

    Omore Faruk Raul

    • 4 years, 11 months ago

    তুমি আবগার ,
    তুমি ঐহিক ,
    কক্ষভ্রষ্ট কক্ষান্তরে টালমাটাল ককানো কংসাবতী ;
    কখনো কড়িকাঠে ঝোলানো একশো-একটা কঞ্জের থেকেও কর্ষী ।
    তোমাকে না দেখা – কালাবাজারের কালচিটে কালকূট থেকে ভয়ংকর
    কার্যত কালঘুম ভাঙা ভরা সকালে তোমারে পাওয়া স্বর্গীয় কার্যফল ।

    আমি জলদমন্দ্রে হারানো জলজ্যান্ত এক জাগরিক ।
    প্রেম বহির্ভূত জাত্যন্ধ জান্তব জান্তা ;
    থরে থরে প্রকৃষ্ট কাঁটাছেঁড়া আবেগের ৩ শলাকা বেন্সন ।

    অপ্রকাশিত আবেগের বজ্রনাদে চাপা পড়া দুঃসাহসে
    ভঙ্গুর কিশোরের প্রস্ফুরণ ,
    জমাট বাঁধা রক্ত না হয় মাঝে মাঝে অব্যক্তই থাকুক –
    কালেভদ্রে কালবৈশাখীর মৃত্যুযোগই শ্রেয়তর !

    তব দৈবদোষে ঘোরপাক খাওয়া দুয়ারে দৈবাৎ জোয়ার আসে ,
    উচাটন এক সত্তার ছটফটানি দেখে সেই দুয়ারের বাধ ভাঙ্গে ,
    তাবৎ জগত থমকায় ; নেক্রোপলিসে এক জোড়া কৃষ্ণচূড়া ফোটে
    উন্মাদ জাগুয়ারের গর্জনেও অজানা প্রশান্তির তপ্ত ঘোর অবচেতন করে দেয় ।

    দোষক্ষালনের দৈন্যদশায় দ্বিধাগ্রস্থ আমি –
    দাসখতে সই করা অষ্টাদশী তরুণীর পরবশ !

    তুমি কে ?! তুমি উদার এক ভাগ্যবতী
    তুমি এক কাত্যায়নী
    এক কান্তিমতী
    এক পরমা !

    (রাত ২.২০ – ২/১১/২০২১)

    10
    6 Comments
Skip to toolbar