Profile Photo

Rahnuma NiraOffline

  • tamannahtasneem90
  • Profile picture of Rahnuma Nira

    Rahnuma Nira

    4 years, 6 months ago

    মনে পড়ে থাকে

    যেদিন তাকে দেখেছিলাম অনেক বছর পরে
    মনের সকল তমসাবৃত সরে গিয়েছিল
    ক্ষনিকের হাত ধরে
    কে সে
    সে কি জানতো সেই মেয়েটি কে
    সে কি চিনেছিল অচেনা মানুষের ভিড়ে চেনা সেই মানসীকে

    যে মানসী তাকে লুকায়িত করেছিল নিভৃত হিয়ার অন্তরালে
    হয়তো জানতো না
    সকলে ছিল তার অজানা

    তবুও সে কি পায়নি
    পায়নি সে মেয়েটির দেখা

    জানি পেয়েছিল
    পেয়েও তাকে দেয়নি সে ভালোবাসায় সাড়া

    মানসী কী পেরেছিল তবুও তাকে ভুলতে
    পেরেছিল কী তার হিয়ার অন্তরালে ভালোবাসার কথা জানাতে

    ভালোবাসা অনিশ্চিত জেনেও নেয়নি হার মেনে তাই হয়তো হিয়ার নিভৃত অন্তরালে আজও মনে পড়ে থাকে
    মনে পড়ে থাকে

    9
    3 Comments
Skip to toolbar