-
# চোখের অদৃশ্যে চোখ।
মোঃ হাবিবুল হক চয়ন।
________মিরপুর,ঢাকা/ ১৮.১১.২০২১।দেখি শুধু চারদিক ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ততা,
নিঃসঙ্গতার মাঝে লুকিয়ে আছে নির্মল দুঃখ বোধ,
আজ চোখের অদৃশ্যে দেখি অন্য চোখে নোনা জল,
ঝরেছে কতবার, দিবা-নিশি অনর্গল,
কতো মধ্য রাতে হঠাৎ তন্দাহত নয়নে,
ঘুম টুটেছে বহুবার,
বালিশ থেকে নিজের শত মণ ভারি
মাথার ওজন নিয়েছি তুলে মাথায় নিজেই,
আমারই চোখের জলের নদী স্রোতে
ভাঙ্গেনি কোনো কূল,
ভাসেনি কোনো সোনালী ফসলের ক্ষেত,
প্লাবিত করেনি কোনো জনপথ বা অরণ্যের সাজানো বাগান,
যোগাযোগ বিভ্রাট ঘটেনি কোনো হৃদয়ের সাথে হৃদয়ের,
ভেঙ্গে গুড়িয়ে দেয়নি একটিও কাঁচা পাকা ঘর বাড়ি,
হয়নি কোনো মানুষ, গবাদি পশু, শিশু, কিংবা প্রৌঢ়ের সলিল সমাধি,
নিজেই দগ্ধিত হয়েছি বার বার অদৃশ্যমান পোড়াকাঠে,
গ্যাস লাইট জ্বেলে আগুন ধরিয়েছি,
দু ঠোঁটে চেপে রাখা সিগারেট,
সে আগুনে শুধু নিজেই জ্বলছি এত যুগ, এতকাল,
দমকল বাহিনীর চোখে কখনও আসেনি এক ফোঁটা জল,
আমি পোড়াইনি কোনো মূল্যবান নথি পত্র,
পোড়াইনি কোনো মসজিদ, মন্দির, প্যাগোডার পবিত্র চত্বর,
বিশ্বাস করো,,
আমি করিনি কোনো রাষ্ট্রীয় সম্পদ ভস্মীভূত,
শুধু নিজের যন্ত্রণার- আগ্নেয়গিরি হৃদয়ে পুষে চলি অনন্তকাল,
কালো ধোঁয়া কুণ্ডলী মাঝে নিজেই শ্বাস রুদ্ধ হয়েছি বারবার।হে! প্রভু
এ কোন সাপ লুডু খেলা ঘরে এনেছো আমায়,
তুমি তো আমার মন মন্দিরের ঈশ্বর,
সৃষ্টিকে তুমি দিয়েছো ধ্বংসের অকুতোভয় আশ্বাস,
সেই আশ্বাসেই আজ সৃষ্টির রহস্য খুঁজে চলি আমি,
বন্দনায় পড়ে থাকি একা নিভৃতে,
নিঃশর্ত সুন্দরের পাদদেশে এক নিঃস্ব সুন্দরের পূজারী হয়ে,
যদিও সে দংশনের ছোবল তোলে,
আমি ম্রিয়মাণ হয়ে মিশে রই মাটির বুকে,
তবে কেনো তার প্রগলভ বিষ পানে আমি হয়ে যাই নীল?
কেনো রাত জেগে আজ নির্মাণ করি নিঃসঙ্গ যন্ত্রণার পাণ্ডুলিপি,
কেনো তবে রাখতে পারিনি ভালোবাসাকে ফিনিক্স পাখি রূপে?
আজ অন্য চোখের অদৃশ্যে নিজ চোখের জল দিয়ে,
বৃথাই রোপণ করি ভালবাসার এক সুকান্ত চারা।
____________________
স্বত্ব সংরক্ষিত।5 Comments
Friends
Umme Tabassum Taiyeba
@umme-tabassum-taiyeba
Drcr Mohanta
@drcr-mohanta
Neel tripura
@neel
Drako Shajib
@drako
MD AMAN ULLA
@aman06
MD AKRAMUL HOQUE
@akramul-here
Jannatul Sabya Sultana
@jannat-ahmmed
মোশারফ হোসেন রনি
@ronyfahim143


অভিনন্দন