Profile Photo

Drcr MohantaOffline

  • Drcr-Mohanta
  • হস্তবন্ধন
    ——চিত্ত রঞ্জন মহন্ত
    হাতটা ছাড়ো, দেখলে লোকে
    বলবে কি গো বলো
    আমি হাটছি পিছে পিছেই
    সামনে তুমি চলো।

    বলবে লোকে বুড়ো বয়সে
    ধরেছে ভীমরতি
    হাত ধরেছি তাইতে কারো
    কি হয়েছে ক্ষতি!

    পঞ্চাশ বছর হাত ধরেছি
    ছাড়িনি তো কভু
    লোকে যা বলে বলুক
    ছাড়বো না তবু।

    হাত অনেকে ধরতে পারে
    ক্ষণিক কালের তরে
    সারাজীবন রাখতে ধরে
    সবা…Read More

    8
    6 Comments
  • ল্যানটানা
    ——–চিত্ত রঞ্জন মহন্ত
    রুপে আমার আগুন জলে
    যৌবন বড় উতলা
    দুর থেকে নয়ন ভরো
    কাছে আসলে বাতলা।

    তনুভরা গন্ধ আমার
    এগিয়ে গেলে কি হবে
    আমার কোন দোষ নেই
    গন্ধ বায়ে বয় যবে।

    বর্ণিল ঐ পাপড়ি মেলে
    তোমার পানে রই চেয়ে
    অনাদরে ভালোই বাঁচি
    প্রকৃতির অন্ন জল খেয়ে।

    বিজ্ঞানীরা নাম রেখেছে
    ল্যান্টানা ক্যামারা
    দোষ গুণে জীব মোরা
    রুপ মাধুরী মনকাড়া।

    6
    4 Comments
  • ওদের শান্তি নিকেতন
    ———চিত্ত রঞ্জন মহন্ত
    মেঠো পথের ধুলোর গালিচায়
    নিশ্চিন্ত ডুব খেলা
    যেখানে নেই প্রতিযোগিতা
    নেই হারার জ্বালা।

    খেলার সব সরঞ্জামাদি
    হোক না কেন যা তা
    মাটির খোলা, গাছের শাখা
    নয়তো সবুজ লুচিপাতা।

    মাটির ডেলায় অস্থায়ী চুলা
    পাতিল ভাঙা কড়াই
    গাছের পাতার চচ্চড়ি আর
    আগাছার ডাল চড়াই।

    ইট…Read More

    9
    7 Comments
Skip to toolbar