Profile Photo

তানভীর তীব্রOffline

  • Tanvir3
  • Profile picture of তানভীর তীব্র

    তানভীর তীব্র

    • 4 years, 12 months ago

    “প্রতীক্ষিত প্রহর”

    আমাতে তাকিয়ে দেখো,
    ব্যর্থ স্বপ্নগুলো অশ্রুধারা তৈরি করেছে,
    আকাশে তাকিয়ে দেখো,
    শোষক সূর্য তাকে বাষ্পরুপ দিয়েছে,
    কি ভেবেছিলে,
    কারাগারের পাখিকে মুক্তি দিবে?
    আমার সুখের ঠিকানা তুমি নির্ধারণ করবে?
    তুমি জানো না!
    অতৃপ্ত মনটা তোমার ভালোবাসার হাতকড়া পড়ে আছে,
    আমার সুখ স্বাধীনতায় নয়,তোমার মনের কারাগারেই রয়েছে,
    তুমি তো ব্যর্থ!
    নিয়তির সাথে বৃথা যুদ্ধ করবে,
    আমি বিধির লেখা কবিতা,ভাবটা তো তুমিই ধারণ করবে,
    তুমিই তো বলেছিলে,
    কিছু আর্তনাদের শব্দ খুঁজে পাওয়া যায় না,
    আবার কিছু শব্দসৌধ চিৎকার করতে পারে না,
    তুমি কী অনুভব করতে পারো না!
    আমার বাহিরটা ‘হারলি কুইনের’ হাসি নিয়ে ঘুরে বেড়ায়,
    ভিতরে মৃত মন, ব্যথিত আত্মার কষ্ট বয়ে বেড়ায়,
    জানো কি?
    আজ আমি তোমার পছন্দের সাদাকালো রং মেখে অপেক্ষা করছি,
    এই বিশ্বাস নিয়ে যে,
    ভাবের চাদর জড়িয়ে,নতুন প্রেমের প্রস্তাবে কারগারে ফিরে বলবে,’ফিরে এসেছি’

    ~ তানভীর তীব্র

    16
    11 Comments
Skip to toolbar