Profile Photo

Shah KamalOffline

  • kuriparahs112384
  • Profile picture of Shah Kamal

    Shah Kamal

    4 years, 6 months ago

    ১৯শে নভেম্বর। বিশ্ব পুরুষ দিবস। বিশ্বের সকল পুরুষদের জন্য আমার নিবেদন।

    পু রু ষ

    — শাহ্ কামাল

    ছেলে হয়ে জন্মানো এক ছেলের খবর কে রাখে বল
    যখন সে জন্মায় , দু হাত উঁচু করে কিছু স্বপ্ন নিয়ে।
    আর দশ জনের মতোই সে বড় হয় ঠেলে ঠুলে
    অথবা স্বচ্ছলতায় পায়ের উপর পা তুলে
    বিদ্যে যা জোটে তাই নিয়ে সে বড় হয়। বড় হয় তার পৃথিবী।
    একটু একটু করে ভদ্রতা অথবা দস্যিপনায় সে বড় হয়
    আসলে ছেলেরা এমন না হলে একেবারে ছেলে আর হওয়া যায় না।
    এরই মাঝে রোল এক হয় কারো আবার একশো এক
    সবাই শিক্ষিত হবে। রোলে তো জীবন থেমে থাকে না।
    মার্কস একটু বেশি সবাই খুশি। আর কম হয়ে গেলে
    সে তো এক নতুন ইতিহাস কটাক্ষের তোপে
    এভাবে বড়ো হতে হতে একটু করে স্বপ্ন বড় হয় একটি ছেলের।
    কেঊ আবার স্বপ্নটা গোছাতে পারে না আড্ডার ছলে
    কারো বা স্বপ্ন হয় ফার্স্ট ছেলের সাথে যদি একটু ভাব হতো
    কারো স্বপ্ন থাকে শেষ বেঞ্চের সুন্দরী মেয়েটাকে পটাতে
    এক্সামে আবার এ ছেলেটাই টেনশনে থাকে পাস নম্বর উঠবে তো?
    কোন কোন ছেলে বুধ হয়ে যায় বইয়ের পাতায়
    ফলাফল যাই হউক পাস নম্বরেই খুশি অনেকে
    কলেজের গন্ডি পেরুতে পেরুতে কিছু ছেলে কল কারখানায়
    কেউ আবার সিগারেট ফুঁকে ফ্যাশনের মহিমায়
    তবে একটি ছেলে; ছেলে হতে হতে পুরুষ হয়ে যায় বাস্তবতার হরমোনে
    ঠেলা গাড়ি ঠেলে কেউ সংসারে হাল ধরে
    কেউ সভ্যতার উৎকর্ষের স্টীল মিলে আগুন সয়ে,
    কেউ হাজার হাঁকে ফেরী করে বিক্রি করে দু মুঠো চানাচুর
    কেউ কলমের দাগে দাগে টাকা কামায় পকেটের আন্দোলনে
    কেউ কাক ডাকা ভোরে চলে যায় ফিরে আসে নীড়ে ফেরা বকের সাথে
    কেউ চেয়ারে বসে গাড়ি চড়ে এসির হাওয়া খেয়ে
    একটি ছেলের স্বপ্ন থাকে: টুকটুকে লাল শাড়িতে
    একটি পরিচিত অপরিচিত মেয়ে তার বউ হবে
    একটি সুখের বাসর অথবা একটি ছিমছাম ছোট্ট বাসা
    একটি ছেলে একটু শান্তি অথবা স্বস্তির জন্য
    দূর অথবা কাছের কোন মেয়েকে মন দিয়ে দেয়
    কখনো আবার সেই দেয়া মন চুরি করে মেয়েটা
    বাবার আবদারে চলে যায় অন্য মনের সন্ধানে
    আর মধ্যবিত্ত ছেলে হলে তো কথাই নেই
    একটি ছেলে তার সব দুঃখ চেপে যায় বুকে পাথর চেপে
    কোন ছেলে আবার জিপার আটকাতেই ভুলে যায়;
    সে একটি মেয়েকে নিঃস্ব করেছে ভালবাসা বলে বলে।
    একটি ছেলে সারাদিন মেশিন হয়ে মাস শেষে
    মাইনের টাকা নিজে রেখে খরচ করলে সে অবাধ্য
    এই ছেলেটাই মায়ের আচঁল ঘেঁষে তাকে ভালবেসে মাইনেটা
    হাতে তুলে দিলে লক্ষ্মী ছেলে হয় কখনো
    বউকে দিলে বাবা মা তাকে হারিয়ে ফেলে।
    সে বুঝতে পারে না কার কাছে ভাল আর কার কাছে সে মন্দ
    এই ছেলেটাই বোনের মুখের হাসি রাখতে রিক্সার ভাড়া বাঁচিয়ে
    পাড়া গলি হতে চটপটি এনে বোনের হাতে তুলে দেয়
    এই একটি ছেলেই এক ঘণ্টা ওভার টাইম করে করে
    সেই টাকায় ভাইয়ের জন্য ব্রান্ডের ঘড়ি কিনে সে বন্ধুদের সাথে চলবে বলে
    এই একটি ছেলে ছেড়া প্যান্টে আরেকটা সিলি টানে রাতের আঁধারে,
    নতুন প্যান্ট না কিনে সে টাকায় মায়ের প্রেসারের ওষুধ কিনবে বলে
    এই একটি ছেলেই চাইনিজে আড্ডা না দিয়ে বাবার জন্য পান্জাবি কেনে
    লুকিয়ে লুকিয়ে না জানিয়ে টাকা জমিয়ে এই ছেলেটাই
    বঊয়ের মুখে একটু অনাবিল হাসির জন্য গয়না গড়ে
    সবার মুখে হাসি ধরে রাখতে রাখতে সে হারায়,
    সব হারায়ঃ বন্ধু আড্ডা অবসর আর দিনের আলো।
    সেই ছোট্ট কচি মুখের ছেলেটা আর ছেলে থাকে না
    তার দায় তাকে অনেক বড় করে তোলে
    দুটো হাত । একই উপার্জন। তবুও ঈদ পূজো পার্বণে
    এই ছেলেটাই নিজের জন্য কিচ্ছু না কিনে উৎসর্গ করে সব
    এটিএম মেশিনের মতোই তার থেকে টাকা বেরোয় দিন দিন
    তার প্রয়োজনে সে নিশ্চুপ থাকে কারো চিন্তা না বাড়িয়ে
    একটি ছেলে বুঝতেই পারে না সে কখন পুরুষ হয়ে গেছে
    তার বোধ নেই তার অভাব নেই তার কান্না নেই
    সবার হাসি আর প্রয়োজনে তার বেশি আর
    তার প্রয়োজন সভ্যতার কাছে অচেনা রয়ে যায়
    তার বিরুদ্ধে সবার অভিযোগ কিন্ত তার কোন অভিযোগ নেই
    এইতো একটি ছেলে, একজন পুরুষ
    এ সভ্যতা তার হাতে এগিয়ে যায় একজন মমতাময়ী
    নারীর নরম দুটি হাত ধরে।
    অথচ সে অবিরাম চলে চিরন্তন একাকী।

    14
    10 Comments
Skip to toolbar