-
স্মৃতি যেন
স্মৃতি যেন ক্লান্তিশেষে মায়ের আঁচল
পুকুরে উপচে পড়া বরষার জল
শীতের বিহানে হাঁস মুরগির উঠান
দেয়ালের ছবি হয়ে যাওয়া দাদাজানস্মৃতি যেন না-ফুরোনো পান্তায় নুন
মাদুর বিছিয়ে খাওয়া মুরগার সালুন
বারবার শোনা একই গল্পের আসর
কোথাও শয্যার ফুল, লজ্জার বাসরস্মৃতি যেন রাতভর ছুটে যাওয়া ট্রেন
আয়েশা আক্তার আর বনলতা সেন
বসন্তে দেশান্তরী হয়ে যাওয়া ছেলে
হারিয়ে গেছে যে সব পিছুটান ফেলে…১৯/১১/২১
5 Comments
Friends
আ.ক.ম. আবু সাইদ
@a-k-m-abu-syed
Reazul Kabir
@reazul-kabir
তানভীর আলম হীরা
@t-a-hira
ইকবাল আহমেদ
@iqbal
Alhan
@alhan
হাবিবুল্লাহ
@habibulla
নির্বোধ সুদীপ্ত
@sajalbhowmick
জামাল হোসেন বিষাদ
@jamalbishad
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman



স্মৃতির পাতা জুড়ে কত রঙিন গল্প হয়নি বলা কতকাল। প্রীতি ও শুভেচ্ছা কবি।