Profile Photo

Naima Akhter LinaOffline

  • naimalina
  • Profile picture of Naima Akhter Lina

    Naima Akhter Lina

    4 years, 6 months ago

    একটি সুন্দর সকাল

    বয়স যখন ছাপ্পান্ন
    তখনই হলো ছন্দ পতন
    কিশোরী বয়সের মোহ
    তুমি তখন টগবগে তরুণ
    মেধায় মননে তুমি তরুণ সূর্য
    লিখনির কিরণে হয়েছিলাম মোহিত
    আদি অন্ত না ভেবেই তোমাতেই হলাম সমর্পিত
    আনন্দে পরিপূর্ণতায় সূর্যের কিরণে আন্দোলিত
    একটু একটু করে স্বকীয়তার ক্ষয় শুরু
    তোমার আলোয় হতে লাগলাম আলোকিত
    তুমি যেন মহাকাশে সবচেয়ে বেশি জ্বল জ্বল করা তারা
    এই আনন্দে একটু একটু করে স্বকীয়তা হারাতে লাগলাম
    একটু একটু করে ডুবে যেতে থাকলাম
    চাঁদ হতে শুরু করলাম
    তোমার কাছে আলোকিত হব বলে
    একটু একটু ডুবছিলাম
    তুমি সাফল্যে ভাসবে বলে
    কি নিদারুণ আনন্দ
    কিরণ ছড়াতে ছড়াতে এতটাই দুরে সরে গেলে
    অন্য এক তিলোত্তমাকে আলোকিত করে তুললে
    চলে গেলে অন্য এক জগতে
    কিছু দিয়ে কিছু আশা করাটা চুক্তি
    যা অম্লান বদনে দিয়েছি তার দাক্ষিন্য কি করে চাই?
    তাই অন্ধকারকেই মেনে নিলাম প্রা িপ্ত হিসেবে
    বয়স যখন ছাপ্পান্ন
    আবার হলো ছন্দ পতন
    এতটা পথ পাড়ি দিতে দিতে
    অন্ধকারে চলতে চলছে বড়ই ক্লান্ত
    একটু কিরণের আভা দেখে
    মনে হলো থামতে হবে
    বিশ্রাম নিতে হবে
    নিঃশব্দে কাঁদতে হবে
    মহাকাশে হারিয়ে যাওয়ার আগে
    একটু মুক্ত বাতাসের তীব্র প্রয়োজন
    একটা সুন্দর সকালের খুব প্রয়োজন।

    নীলনিলীমা
    ১৭.১১.১৯ ইং

    7
    3 Comments
Skip to toolbar