Profile Photo

রেনেসাঁOffline

  • Ranesa
  • Profile picture of রেনেসাঁ

    রেনেসাঁ

    • 4 years, 10 months ago
    Profile picture

    পড়শি
    ***** স্মৃতি রানী রত্না

    পরশি আমার বেশ!!
    হাক ডাকে অতিষ্ট সবাই
    জীবন বোধহয় শেষ,
    তবুও পড়শি আমার বেশ।

    কথার ঝুড়ি নিত্য তারি
    বাহারি রকম তেজ
    একটু দেখি ভালোর প্রতীক
    পরক্ষণেই শেষ।
    যা হোক পড়শি আমার বেশ।।

    ঝগড়া ঝাটি করে করে
    মাথায় তোলে দেশ
    কথা বলে,কান্না করে
    হয়নাবুঝি শেষ।
    আহা পড়শি আমার বেশ।।

    সে যে খুবি খোশ মেজাজি
    সবার সাথে রেষ
    নিজেকে বড় গুনিভাবে
    দেয় যে উপদেশ।
    ওরে পড়শি আমার বেশ।

    লেখা পড়া না জানলেও
    মুখে দেয় সব সেরে
    কারো কথা শোনার আগে
    আসে তেরে মেরে।

    যতই তাকে কঠিন বলি
    পাথর তবু নয়,
    এই স্বভাবের মানুষ গুলো
    বেশিই কোমল হয়।

    সবার চোখে বিরক্তি ভাব
    নাইযে খুশির রেখা
    পড়শি আমার চলে গেছে
    সবটা লাগে ফাকা

    নিস্তব্ধতার কঠিন সুরে
    ছেয়ে গেছে দেশ
    শব্দের ঝঙ্কার থেমে গেছে
    সব হয়েছে শেষ।

    সবাই করে কানাকানি
    নিরব চারিদিকে
    মনটা আজি খুব কাঁদে
    খুশির রঙটা ফিকে।

    হাড়িয়ে গেলো সবকিছু আজ
    সুখ, দুঃখ ক্লেশ
    যে যাই বলুক যায়না বোঝা
    না হলে কিছু শেষ।
    তাই পড়শি ছিল বেশ
    আমার পড়শি ছিল বেশ।।

    10
    4 Comments

Friends

Skip to toolbar