-
জ্বালাতন
এন. এ. স্বপনভাবনা দিয়ে জ্বালাই তারে
জ্বালাই কত ঠোঁটে
এপাশ ওপাশ ছটফটানি তার
মোর জ্বালানোর চোটে।কথায় জ্বালাই লিখে জ্বালাই
দিবা নিশি অহর্নিশ
জ্বালা থেকে বাঁচতে কত
মন করে নিশপিশ।ঘুমে জ্বালাই জাগরণে জ্বালাই
জ্বালাই স্বপ্নের ঘোরে
জ্বালানোর আগুনে হৃদয় যে তার
ছাই হয়ে গেছে পুড়ে।খুশিতে জ্বালাই কেঁদেও জ্বালাই
অতিষ্ঠ জীবন তার
জ্বালা যন্ত্রণায় কিংকর্তব্যবিমূঢ়
সময় যেন ফুরোয় না আর।রাগ-অভিমানে জ্বালাই তারে
জ্বালাই থেকেও চুপ
উঠতে বসতে ক্লান্ত কায়ে
দেখে সে মোর বহুরূপ।অফিসে জ্বালাই বাসাতে জ্বালাই
ব্যাঘাত ঘটে স্বাভাবিক কাজে
এতোটা অবুঝ কেন হয়ে যাই
মানুষ আমি বড় বাজে।চলতে জ্বালাই বলতে জ্বালাই
জ্বালাই বসে তার কাছে
এমন কোন ক্ষেত্র নেইকো
জ্বালানোর বাকী আছে।এই জ্বালানোর শেষ কোথায়
থামবে কবে জ্বালাতন?
তারই মুক্তির মশাল হাতে
চেষ্টা চলবে মরণপণ।5 Comments
Friends
আমিরুল মোমিন
@a-momin
Taufique Ashraf
@taufiquea22literature2
স্মৃতি রানী রত্না
@srratna1990
আতিক আহমেদ সুকর্ণ
@aasukorno
নাজমুল হোসেন
@ilovenazmul
Jubayer Al Mahmud
@jubayer
Howlader Muhammad Sakib
@sakib24
Sakib Howlader
@sakib-howlader
Abdullah
@mamun01111


অভিনন্দন কবিয়াল