-
বঞ্চিত বাসনা নিয়ে
-মোঃ ফজলে রাব্বীবেখেয়ালে ছুঁড়ে ফেলো আমাকে
আমি বারবার হেরে যাওয়া এক ভগ্ন মানুষ ।
আমি কতবার ভালবাসা চেয়েছি এই নির্মম পৃথিবীর কাছে,
কতবার ফিরে এসেছি শূণ্য হৃদয়ে ।
একমুঠো ভালবাসার জন্য
পথচ্যুত হয়েছি কতবার,
কতবার কানাঘুষো করেছে এই সমাজের লোক-
তবুও এতটুকু ভালবাসা পাইনি কারো কাছে;
আমি তোমাদের দলে থাকার যোগ্য নই ।
আমি অবোধ বালকের মত কারো পালকের উষ্ণতা চেয়েছি
কারো চোখের ভেতর হতে চেয়েছি মেঘফুল,
হাতে হাত রেখে ভুলে যেতে চেয়েছি জীবনের সকল দুঃখ, শোক!
কিন্তু কই, আমাকে তো কেউ চায় নি,
কেউ তো বলে নি ‘চলো, একটা জীবন ভালবেসে কাটাই’ ?!
আমি এই বঞ্চিত বাসনা নিয়ে একা একা ঘুরে বেড়াব,
বালুচরে ব্যর্থ পদচিহ্ন রেখে ভুলে যাব জীবনের ব্যর্থতা-
আমাকে ভুলে যেও, দেখো না আমার দহন ।6 Comments
Friends
MD Masud Rana
@md-masud-rana
Fazlul Kabiry
@fazlul-kabiry
Md.Mohsin Ali
@fivertrading007gmail-com
Taufique Ashraf
@taufiquea22literature2
আমিরুল মোমিন
@a-momin
আতিক আহমেদ সুকর্ণ
@aasukorno
Fahmida Jesmin
@fahmida-jesmin
Farhana Akter
@farhanaakter9900
নাজমুল হোসেন
@ilovenazmul



অভিনন্দন।