Profile Photo

আহমেদ হানিফOffline

  • Hanif
  • Profile picture of আহমেদ হানিফ

    আহমেদ হানিফ

    5 years, 2 months ago

    বয়স এখন কুঁড়ি!
    আহমেদ হানিফ।

    জীবনের হালখাতা বসিয়েছি বহুবার,
    সুখের সান্নিধ্যে পসরা সাজিয়েছি স্বপ্নগুলোর-
    নেই কেউ,খদ্দরের বড্ড অভাব!
    সস্তা বাজারে সকল ক্রেতার ভিড়-
    মূল্যবোধ বিক্রি হচ্ছে নামমাত্র দামে,
    সু্বোধ অবিক্রীত!
    বয়স আমার কুঁড়ি,স্বপ্নরা উঁকি দিচ্ছে মানসে,
    অবাধ্য শরীরটাও বেড়ে চলছে!
    কি জানি কোন আয়োজনে আমার নেমন্তন্ন,
    ঐ খানেও কি বিকাতে হবে মূল্যবোধ?
    নাকি,
    বিক্রি করা লাগবে সত্তাকে,দু’পয়সার আহারে।
    যদি এমন হয়-
    তাহলে ক্ষতি নেই,আমিতো কবেই বিক্রীত মাল,
    একেবারে নামমাত্রে বিকিয়েছি নিজেকে!
    আঠারো বছর নাকি দুর্বার,
    মানে না কোন বাঁধা-
    তাই দু’বছর এগিয়ে কুঁড়িতে,কেনো এত ঝামেলায় জড়ানো?
    বিশে তো বুড়িয়ে বসেছি,শরীরটাও থেমে যাচ্ছে-
    কারো কোন বাঁধা নেই-
    সহ্য করে যাচ্ছি সব,
    বয়স এখন কুঁড়ি!

    6
    2 Comments
Skip to toolbar