Profile Photo

Md Habibul Haq ChayonOffline

  • habibulhaq@1970
  • Profile picture of Md Habibul Haq Chayon

    Md Habibul Haq Chayon

    4 years, 6 months ago

    ।।। ইতিহাসের ধ্বংস স্তূপ হতে।।।
    – মোঃ হাবিবুল হক।
    ===================

    বেশ খানিক আগেই লোপাট হয়েছে বৃষ্টি ,
    হিমেল হাওয়ায় আড়ষ্ট জীবন দর্শন ভাষা,
    বৃষ্টি স্নাত মাটির সোঁদা গন্ধে মৌ মৌ চারধার,
    সন্ধ্যাও নামছে ক্রমশঃ আঁধার করে আকাশ।

    পশ্চিম আর ঈশান কোণে ফের মেঘের ঘনঘটা,
    বাতাসে মিশে আছে কি এক মন খারাপের ছোঁয়া,
    হৃদয় ভূমে আজও অমিমাংসিত ক্ষোভের হিন্দোল,
    গাছের পাতায় ঝরছে এখনও ফোঁটায় ফোঁটায় জল,
    মালতী আর মাধবী লতা দুলছে আপন মনে,
    অপ্রকাশ্য কোনো এক শিহরণ স্পর্শ গানে।

    ক্লান্ত আমি, বড্ড ক্লান্ত আমার ইতিহাসের পাতায় ,
    জীবন ইতিহাসে খুঁজে পাই না কোনো ধারাই,
    সবই তো মিথ্যা আর অসমতার ধূসর ছায়া ,
    তন্ন তন্ন খুঁজে চলি আজও–
    কিন্ত আমার সম্মুখে পড়ে থাকে –
    সবই অক্ষর বিহীন ইতিহাসের পাতা,
    আমার ইতিহাস আমাকে বলে যায় –
    কোথাও জায়গা নেই আজও,
    পরিবার, সমাজ, রাষ্ট্র কিংবা
    কোনো নারীর হৃদয় আবাসন কোণে,
    আমার ইতিহাসের পাতা টুকরো করে কেটেছে,
    ইঁদুর, উই আর পঙ্গপালের দল।

    আমি ধ্বংস স্তূপের মধ্যে দাঁড়িয়ে,
    যুদ্ধ শেষে বেঁচে ফেরা একমাত্র শেষ সৈনিকের মত,
    আমার ক্লান্ত ইতিহাস আজ আমাকে ভৎসনা করে,
    নির্বিকার আমি, আমার ইতিহাস ধ্বংস স্তূপ জুড়ে।

    আমি ভেঙ্গে যাইনি, আমি বিমর্ষ নই,
    আমার ক্ষয় এখনও শুরু হয়নি এ ধরিত্রীর উপর,
    আমি আমার ধ্বংস ইতিহাসের উপর দাঁড়িয়ে,
    আবার লিখবো নতুন কোন ইতিহাস,
    নতুন কোন পটে,নতুন কোন ছন্দের শব্দমালায়।

    বারবার দ্বিধাহিত দ্বিখন্ডিত মনও আঙিনায়,
    নিজের সাথে নিজের এত লুকোচুরি বোঝাবুঝির ভুল অবসন্নতা,
    এসো, অগ্রাহ্য করি দুজনে মিলে,
    ভালোবাসা আর ভালোলাগার মোহাচ্ছন্ন সময়,
    যদি তুমি ভালোবেসে হাতটি বাড়াও ,
    ঐ হাত ধরে র্নিদ্ধিধায় পার হতে পারি
    সূর্যহীন জোছনাহীন আগামী সব অন্ধকার পথ,
    নিয়তির তিমিরপুঞ্জ গন্তব্যহীন অনির্দিষ্ট পথ,
    যত শতই আঁকাবাঁকা আর দুর্গম হোক না কেন আজ,
    যতই বিপদ সংকুল হোক,
    যতই বিভাজিত করুক এ সমাজ রাষ্ট,
    ধর্ম জাত আর কুলের ধুয়া তুলে,
    তোমাকে সাথে নিয়ে –
    ধ্বংস স্তূপের উপর হবে আমার নিভৃত নির্মাণ,
    নতুন এক বিষাদ বিহীন জীবন ইতিহাস।
    ____________________
    ©️ স্বত্ব সংরক্ষিত।

    7
    5 Comments
Skip to toolbar