-
বাড়ীওয়ালা
রেহানা আকতারবানাবো বাড়ী বিদেশী টাকায়
গ্রাম ছেড়ে থাকবো এসে ঢাকায় ।
অহংকারে পড়ব লুটি ,
মানুষত্বকে দেব ছুটি ।
ঢাকায় যাদের বাড়ী আছে
তারাই নাকি মানুষ বটে —
গ্রামে-গঞ্জের বড় মিয়া
ঢাকায় এলে হয় কাকতাড়ুয়া
নামখানা জোটে তার ভাড়াটিয়া ।
যতই থাকুক লেখাপড়া ,
চোখ রাঙিয়ে যায় বাড়ীওয়ালা ।
হোক তার শিক্ষা কম
বাড়ীখানা যে বেশ উত্তম ।
অহংকার এমন যেন —
গ্রামের ফকিরগুলো ভীড় জমিয়েছে ঢাকায় কেন?
গ্রামের জমিদারী আর সম্মানের বাহাদুরি
রইবে নাকো – যদি না থাকে ঢাকায় বাড়ী ।
আজকের ঢাকা শহরের এই বাড়ী ,
গড়েছে তো অতীত গ্রামেরই কোনো নর-নারী ।
আমাদের ও গ্রামে আছে জমিদারী
কিন্তু,কবরে নিতে পারব কী
এক কণা ইট,পাথর আর বালি ?11 Comments
Friends
Sakib comrade
@2-5
Md Ahsan Habib
@md-ahsan-habib
Mahbub Al Hasan
@mahbubkfdj
md.iqbal hussain
@loneliness-boy1
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Arif-Arian
@arif-arian
তুলি
@tultuli
Afifa Sultana
@afifa-sultana
কাব্য রঙ
@mahbuba-hasin


খুব সুন্দর ছন্দ ও বিষয়বস্তু