Profile Photo

Himadrika Jahan ShuvraOffline

  • Himadrika-Jahan-Shuvra
  • Profile picture of Himadrika Jahan Shuvra

    Himadrika Jahan Shuvra

    4 years, 9 months ago

    হিমু
    ————
    হিমু
    এক অন্যরকম কেউ।
    যে আমার মধ্যে তুলতে পারে
    সমুদ্রের ঐ ঢেউ;
    এক অন্যরকম কেউ।
    সে আত্মভোলা,
    সে যে স্বপন দেখে
    আকাশ পথে উড়বে নিজে,
    সে আপন ভেলা
    ভাসিয়ে দেয় নদীর স্রোতে।
    সে মধ্যরাতে
    মুক্ত হাওয়ায় কাটে সাতার ,
    তার পান্জাবীতে
    হলুদ রঙের উথাল পাথার।
    তার দু চোখে নেই
    কোনরকম লক্ষ্য রেখা,
    সে হাটতে থাকে ,
    জীবনের পথে একা একা ।
    হিমু,
    এক অন্য রকম কেউ;
    তার গল্পগুলো অন্যরকম রঙে ভরা,
    তার চিন্তাগুলো যেন সব মনোহরা।
    তার স্বভাব যেন একটু বেশি বাউন্ডুলে,
    যা করতে চায়না একটু হলেই যায় ভূলে।
    সে হুমায়ুনের চিন্তাভঙ্গির অমর সৃষ্টি,
    যার জন্য বইয়ের পাতায় যায় আটকে দৃষ্টি;
    তার কোনোদিন ও ঘুম ভাঙেনা কাক ভোরে
    সে তো বাড়ি ফিরেই রাত কাটিয়ে রাত ভোরে।
    এমন ই সব বৈশিষ্ট্য হিমুর মধ্যে
    তাকে বুঝতে পারে এমন আছে কার সাধ্যে,
    তাই তো আমি থাকি যখন বসে একা
    সপ্ন হয়ে সে আমায় দেয় দেখা।
    বলে আমায় , যাবে নাকি আমার সাথে
    হোক না সপ্নে ,
    তবু হাটতে যাব মধ্যরাতে ।
    শূন্য সময় , শূন্য যখন এই ধরা
    ঘুমিয়ে থাকবে সবাই
    আর ঐ সময়রা;
    তখন সপ্ন হয়ে
    তোমার চোখে আসব আমি।
    সত্যি বলছি,
    অন্যরকম লাগে তখন
    সপ্নে তার হাত ধরে হাটি যখন।
    পৃথিবীর সব চিন্তাগুলো দূর হয়ে যায়
    নতুন একটা জগৎ তখন
    হাত বাড়িয়ে ডাকে আমায়।
    সেই জগতে একমাত্র
    বন্ধু হয়ে
    অদ্ভুত সব গল্পগুলো
    আমায় শোনায় সে।
    রুপার সাথে সম্পর্কটা
    ভালোই যাচ্ছে।
    থাক আর লিখতে পারছিনা
    বড্ড বেশি ঘুম পাচ্ছে;
    এমনই সব আজব কথা
    তাকে নিয়ে,
    যা কখনো শেষ হবেনা লেখা দিয়ে।
    সত্যি , হিমু
    সত্যিই সে অন্যরকম কেউ
    রাতটা শেষে যার চোখে নেমে আসে
    হাজারো ঘুমের ঢেউ।
    তবে এবার আমি চলি তোমার থেকে
    নয়তো আবার সপ্নটা যে আমায় ডাকে।
    ———————————————-
    -সুভ্রা

    25
    17 Comments
Skip to toolbar