-
কবিতা ঃ কেউ কি জলের কষ্ট বুঝে
আবদুল লতিফকত যে জল জলকে ফেলে
সাগর পানে যাচ্ছে চলে
হিসাব কি তার রাখছে কভু
রাখছে কি কেউ কোনও কালে!
কত যে জল যাচ্ছে উড়ে
কত জলের বক্ষ ছিড়ে
আকাশ পানে উড়তে থাকা
রঙিন জলের আহবানে।
উড়তে থাকা কত যে জল
ঝাপিয়ে পরে মাটির বুকে
ভূমি ফুঁড়ে কত যে জল
ভূমির পেটের জলে মিশে।
জল কি কভু কষ্টে কাঁদে
বুক ভাসিয়ে চোখের জলে!
কেউ কি জলের কষ্ট বুঝে
জলের চোখে জল গড়ালে!8 Comments
Friends
মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদার
@attokendrik
Nahian Hasan
@hasan009
Vibranium Sara Khan
@vibranium-sara-khan
স্নিগ্ধ ধূম্রাক্ষর---
@subaiya-aymaan
নিশাত আনজুম
@nishathunzom
Md. Nasim Hossain
@nasim3080
মৈত্রী সাহা
@maitri-s
AdabenTatali
@adabentatali
Drako Shajib
@drako


অভিমানীর চোখে এত জল কেমন করে রাখে? শুভেচ্ছা নেবেন।