Profile Photo

Kazi Zuberi MostakOffline

  • Kazi-Zuberi-Mostak
  • Profile picture of Kazi Zuberi Mostak

    Kazi Zuberi Mostak

    4 years, 6 months ago

    লাশ // কাজী জুবেরী মোস্তাক

    কোন এক আততায়ীর হাতে একদিন আমি খুন হয়ে যাবো ।
    পাথরের আঘাতে থেঁতলে দেয়া হবে আমার মুখমণ্ডল ;
    যেন পরিচিত স্ব-জনরা আমাকে চিনতে না পারে ।
    পাশেই কোথাও পরে থাকবে জিহ্বার কাটা অংশটুকু ;
    কারন একটাই যে আমি অন্যায়ের প্রতিবাদ করেছিলাম ।
    আমার হাতটা খুঁজে পাওয়া যাবে কোন এক ডাস্টবিনে ;
    কারন এই হাত দিয়েই আমি সত্যের পক্ষে লিখতাম ।
    পা দুটোকে ওরা দুমরে মুচরে ভেঙে ফেলে দিয়েছিল ;
    ওরা জানতো এই পা নিয়েই তুমি বিরোধী মিছিলে গিয়ছিলাম ।
    রক্তের কাফনে জড়িয়ে ফেলে রাখবে আমার লাশ ।
    #কাজীর_কথা

    9
    6 Comments
Skip to toolbar