Profile Photo

Jubayer Al MahmudOffline

  • jubayer
  • Profile picture of Jubayer Al Mahmud

    Jubayer Al Mahmud

    4 years, 7 months ago

    হাতছানি
    জুবায়ের আল নোমান

    কাশবনে হাওয়া দোলে পাখি গান গায়
    মৌমাছি গুনগুনিয়ে ফুলের মধু খায়।
    দীঘির জলে মনের সুখে হাঁস করে খেলা
    সবুজ ঘাসের ডগায় ডগায় প্রজাপতির মেলা।
    ফুলের বনে সুরভিত বাহারি ফুল ফোটে
    ঝাঁক বেঁধে পাখা মেলে হরেক পাখি ছুটে।
    রাখালিয়া বাঁশির সুরে মন আনচান করে
    নবান্নের উৎসব আজি কিষানের ঘরে ঘরে।
    বসন্তের কোকিল ডাকে কদম ডালের ফাঁকে
    মাঝিমাল্লা তরী বায় জোনায় নদীর বাঁকে।
    দোয়েল কোয়েল ময়না টিয়া নানা রকম পাখি
    সুর তোলে গান গায় করে ডাকাডাকি।
    নদীর বুকে চাঁদের আলো ঝিকমিকি করে
    সারি সারি বলাকা আকাশ পানে উড়ে।
    বর্ণালী শত ঘূড়ি শূন্যপটে ভাসে
    থোকায় থোকায় জোনাক জ্বলে বাঁশবাগানের পাশে।
    পুকুর ভরা মাছ আর মাঠ ভরা ধান
    দুর থেকে ভেসে আসে কৃষকের গান।
    বাংলাদেশের রুপ মাধুরী হৃদয় কেড়ে নেয়
    সোনার বাংলা আমায় দেখে হাতছানি দেয়।
    ধন্য আমার জীবন মাগো জন্মেছি এই দেশে
    সারাজীবন তোমায় যেন যায় ভালোবেসে।।

    11
    6 Comments
Skip to toolbar