Profile Photo

Jubayer Al MahmudOffline

  • jubayer
  • Profile picture of Jubayer Al Mahmud

    Jubayer Al Mahmud

    4 years, 7 months ago

    মায়ার বাঁধন
    জুবায়ের আল নোমান

    নিদ্রা যেনো আজি নিয়েছে আড়ি
    নির্ঘুম রাত দিতে হবে পাড়ি।
    আধো আলো আধো ছায়া
    জীবন যেনো এক মিছে মায়া।।

    সজল আঁখি দুটি মেলে
    উর্ধপানে দীর্ঘশ্বাস ফেলে
    স্বরিনু সেই সোনালি দিন
    যবে ছিলনা দশা এতটা হীন।।

    এইতো সেদিন শ্যামের সাথে নবযৌবনে
    বেধেছিনু হিয়া মায়ার ভুবনে
    ভালবাসার মালা পড়েছিল গলে
    সুখের প্রদিপ উঠেছিল জলে।।

    উড়ে গেল সুখপাখি গহিন অচিনপুরে
    নেমে এল শোকছায়া মনের উঠান জুড়ে।
    শ্যামবিনে এ জীবন বেঁচে থাকার নয়
    যাবো আজি তার কাছে নেই কোন ভয়।।

    11
    8 Comments
Skip to toolbar