-
মায়ের যত্ন
রেহানা আকতারমা, তুমি জন্ম দিয়ে করো অনেক যত্ন
মনে করো আমি তোমার মহামূল্যবান রত্ন ।
একটু ব্যাথা পেলে ,
দৌড়ে এসে নাও কোলে তুলে ।
মনে হয় তোমার বুকে
কলিজা টা কাঁপে ধুঁকে ধুঁকে ।
খেলার ছলে যদি করে ফেলি ক্ষতি
বাবা -সোনা কিচ্ছু হয়নি ,
বলে আদর করো অতি ।
কত চাহিদায়, কত বাহানায় করি বিরক্ত
তবু ও তুমি হও না মা একটু ও তিক্ত।
থাকি শুধু তোমার পিছু পিছু ,
মা ছাড়া যে নেই আমার কিছু ।
একটু বড়ো হলে —
মায়ের অবদান যেতেই বসি ভুলে ।
মায়ের শাসনে হই বিরক্ত
মায়ের কথা লাগে তিক্ত ।
কোথায় গেলে পাবো শান্তি
খুঁজে ফিরি নীড়
সন্তানেরা হয়ে যাই অনেক বড় বীর ।
মা যতই দুঃখ পাক ,কাঁদে বেদনায়
আল্লাহর কাছে হাত তোলে মঙ্গল কামনায় ।
একটা সময় পরে ,মায়ের কথা-ই মনে পড়ে
যখন নিজ সন্তান আসে নিজ ঘরে ।
মনে পড়ে কত কষ্ট দিয়েছি মাগো তোমায়
কোথায় আছো মা-গো তুমি ক্ষমা করো আমায় ।11 Comments
Friends
Sakib comrade
@2-5
Md Ahsan Habib
@md-ahsan-habib
Mahbub Al Hasan
@mahbubkfdj
md.iqbal hussain
@loneliness-boy1
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Arif-Arian
@arif-arian
তুলি
@tultuli
Afifa Sultana
@afifa-sultana
কাব্য রঙ
@mahbuba-hasin




সুন্দর কবিতা। ভাল লেগেছে। আপনাকে অভিনন্দন।