Profile Photo

A K Sarker ShaonOffline

  • aksarker
  • Profile picture of A K Sarker Shaon

    A K Sarker Shaon

    4 years, 6 months ago

    হেমন্তের গান
    এ কে সরকার শাওন

    হেমন্তের আগমনী গান
    হিমেল হাওয়া গেয়ে যায়;
    শরৎ নিয়েছে বিদায়,
    কুয়াশার চাদর দিয়ে গায়।

    ঘাসের মাথায় হীরার শিশির
    মুকুট ঝলমল করে!
    নীলাকাশ মিতালীতে মাতে
    সবুজ দিগন্ত ধরে!

    বাগানজুড়ে শোভা পায়
    অশোক ছাতিম হিমঝুরী;
    শিউলি কামিনী গন্ধরাজের
    ঘ্রাণে মন যায় ভরি!

    বাতাস ঢেউ খেলে
    সোনালি ধানের ক্ষেতে।
    কৃষাণ খুশিতে গান করে
    পূর্ণতা প্রাপ্তিতে!

    পরিবারের পুনর্মিলন
    নবান্নের মহা উৎসবে;
    ঝিয়ারী জামাই নাইওর আসে,
    খুশির জোয়ারে ভাসে সবে!

    নতুন চালের ফিরণি পায়েস
    অমৃতের স্বাদ ক্ষীরে!
    চিড়া মুড়ি খইয়ের স্বাদ বাড়ে
    চিনিপাতা জমাট দইয়ে!

    চাই হাতে নানা চলে
    মাছ ধরার উৎসবে!
    জাল কাঁধে সাথী নাতি
    ডোলা হাতে গৌরবে!

    দিনে লুডু লাঠিখেলা আর
    কানামাছি নাগরদোলা!
    রাতে আড্ডা হৈ-হুল্লোড়
    বাউলা গান যাত্রাপালা!

    হাসি-খুশি আনন্দ-উল্লাস
    ধানে ধনে জনে গানে
    চাঁদের হাট বসে ঘরে ঘরে
    সাধের অগ্রহায়ণে!

    আবহমান বাংলায়
    এ পরম্পরা বিশ্বের সেরা!
    শহরে বসে কি আছে আর;
    স্মৃতি রোমন্থন ছাড়া?

    6
    4 Comments

এ কে সরকার শাওন

কবি ও সাহিত্যিক

আমার জন্ম ১৯৬৭ সালের ৬ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের গোপালপুরে। পিতা মো: আবদুল গনি সরকার একজন সরকারী কর্মকর্তা ছিলেন এবং মাতা মিসেস সালেহা গনি সরকার ছিলেন একজন আদর্শ গৃহিনী। আমার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ “কথা-কাব্য” (২০১৯)। দ্বিতীয় ও তৃতীয় প্রকাশিত কাব্যগ্রন্থগুলি যথাক্রমে “নিরব কথপোকথন” (২০২০) ও “আপন-ছায়া” (২০২১) তিনটি কাব্যগ্রন্থই রকমারী ডট কমে পাওয়া যাচ্ছে https://www.rokomari.com/book/author/70977/a-k-sorkar-shaon</ আমার জনপ্রিয় কবিতাগুলি হচ্ছে, চশমা, তুমি আমার সজনী সেন, নারী তুমি অনন্যা, পরে কথা হবে, দাগ রয়েই যায়, আপন-ছায়া, ধন্যি মেয়ে, কাশ্মীরী শাল, পশীহারা, বাবার ছবি, আমি নইকো একেলা, কাঁঠাল, উদাসীন পথিকের মনের ব্যাথা, অপ্সরী, একাদশীর চান, নীল টিপ, বিরাগ-বচন, বিক্ষুব্ধ উর্মিমালা ইত্যাদি। আমার শিক্ষা জীবনের হাতেখড়ি ঝালকাঠির উদ্ধোধন হাই স্কুলে। ছেলে বেলায় অসুস্থতার কারনে ১৯৭৫ সালে সরাসরি ৪র্থ শ্রেণিতে ভর্তি হই । ১৯৮০ সালের জুনে উদ্ধোধন হাই স্কুলে ৯ম শ্রেণিতে থাকাকালে বাবার বদলীজনিত কারনে নিজ গ্রাম গোপালপুরে চলে যাই। ১৯৮৩ সালে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি, ১৯৮৫ সালে নবীনগর সরকারী কলেজ থেকে এইচ.এস.সি পাশ করেন। ১৯৯১ সালে বিমান বাহিনীর এ্যারোনটিক্যাল ইন্জিনিয়ারিং ইনসটিটিউট থেকে প্রথম শ্রেণিতে এসোসিয়েট ইন্জিনিয়ারিং পাশ করি। ১৯৯৬ সাল থেকে ১০ বছর ঐ ইনসটিটিউটের প্রশিক্ষক ছিলাম। ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্য স্নাতক, ২০০৭ সালে এজাম্পশন বিশ্ববিদ্যালয়, থাইল্যান্ড থেকে ডিপ্লোমা ইন ইনফরমেশন টেকনোলজিতে স্নাতক লাভ করি। এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকেও আইনশাস্ত্রে স্নাতক ডিগ্রী লাভ করি। আগামী ২০২২ সালের বইমেলায় আসবে কাব্যগ্রন্থ আলো-ছায়া। অন্যান্য অপ্রকাশিত কাব্যগ্রন্থগুলি যেমন বাঁশীওয়ালা, আপন-আভাস, প্রলয়-প্রলাপ, প্রণয়-প্রলাপ, প্রান্তিক-প্রান্তরে, চেয়ার ও চোর, বাঁকা চাঁদের হাসি (শিশুদের জন্য) ও Songs of Insane প্রকাশের অপেক্ষায় রয়েছে। আমি ও য়ামার সহধর্মীনি শিক্ষাবিদ নাজমা আশেকীন শাওন এম. এ. এম-এড তিন কণ্যা (তৃষা, তৃণা ও তূর্ণা) সন্তানের জনক-জননী। সন্তানেরা দেশ-বিদেশের শীর্ষ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন রত! সরকারী চাকুরী থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে বর্তমানে বসবাস করছি বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরখানের নিজ বাসভবন কবিকুঞ্জ শাওনাজে ভবনে।

Skip to toolbar