Profile Photo

Jubayer Al MahmudOffline

  • jubayer
  • Profile picture of Jubayer Al Mahmud

    Jubayer Al Mahmud

    4 years, 7 months ago

    সুখ পাখি
    জুবায়ের আল নোমান
    সুখের নেশায় অচিনপুরে বাধলাম একটা ঘর
    কাছের মানুষ যারা ছিল সবাই হলো পর।
    বট গাছের নিচে এলাম ছায়া পাবার আশে
    তাপদাহে পুড়ে গেলাম আপন কর্ম দোষে।
    পার হতে গেলাম ছুটে জীবন নদীর তীরে
    আমায় দেখে পারের মাঝি থাকে দূরে দূরে।
    সুখ পাখি ধরতে গিয়ে কেটে গেল বেলা
    ভাগ্যদেবী মুচকি হেসে করে মিছে খেলা।
    ব্যথা আজি জীবনসঙ্গী কষ্ট চলার সাথী
    তাইতো আমি আপন মনে দুঃখের মালা গাথি।

    10
    6 Comments
Skip to toolbar