Profile Photo

Jubayer Al MahmudOffline

  • jubayer
  • Profile picture of Jubayer Al Mahmud

    Jubayer Al Mahmud

    4 years, 7 months ago

    ইভটিজিং
    জুবায়ের আল নোমান

    সবার মুখে একটি কথা শুনছি ইদানিং,
    দেশজুড়ে আজ বেড়ে চলছে ঘাতক ইভটিজিং।
    সকল ক্ষেত্রে নারী আজ ইভটিজিংয়ের শিকার,
    সভ্য যুগে চারিদিকে একি হাহাকার!!

    পথে-ঘাটে কর্ম ক্ষেত্রে সবখানে নারীর ভয়,
    নারী বিনা দেশমাতার উন্নতি কি হয়?
    নারী স্বাধীনতা আজ পড়ছে হুমকির মুখে,
    ইভটিজিংয়ের শিকার নারী মরছে ধুকে ধুকে!!

    ইভটিজিং এক জঘন্য কাজ সামাজিক ব্যাধি,
    খর্ব হয় স্বাধীনতা বেড়ে যায় আধি।
    ইভটিজারদের রুখতে হবে দিতে হবে সাজা,
    নারী স্বাধীনতা পেলে দেশ হবে ভাই তাজা।।

    10
    6 Comments
Skip to toolbar