-
প্রত্যাগমন!
আহমেদ হানিফ।অন্ধকার ঘরে অবধারিত মৃত্যু অপেক্ষমাণ,
ক্রোধের আগুনে জ্বলছে প্রতিপক্ষ সৈন্যদল-
নিষ্কৃতি নেই এই মৃত্যুর,
প্রতিনিধি মারফতে খবর এলো-
পালিয়ে থাকার উপায় নেই,
মাথার বিনিময়ে লক্ষ টাকার পুরস্কার ঘোষণা-
দেখামাত্রই খুনের পরোয়ানা জারি হলো।
ডুবন্ত সূর্য জানান দিয়ে যায় ক্ষমতার বাহাদুরি,
এক সময় অস্তমিত হবেই-
আমারও দিনশেষ’পলাতক আসামী যেখানে দেখিবে আমার খুনে রাঙাবে রাজপথ’,
ছায়াতেও আজ প্রচুর ভয়,
দিন তিনেক উপোস আছি-আধমরা অবস্থা!
তবুও বাঁচতে চাই-পলাতক আসামী।
ভেবে পাইনা,কত ক্ষমতা আজ লুটালো পায়ে,
মাস পাঁচেক আগেও দলসমেত কত সম্মাননা-
যত্রতত্র চলা আর খুনের পসরা বসানো,
রাজপথে চাঁদাবাজি,
টেন্ডারবাজির সেই খুনে পলাতক-
সেই লোকটা কানুদয়ালের ছোট ভাই-
ব্যাপক ক্ষমতাধর,প্রশাসনে বড্ড মিতালী,
অভিযানে মারা পরলো কতক সঙ্গী,জেলখানায় আছে কতক,
আমি আজ পাঁচ মাস ধরে পলাতক,
মৃত্যু অবধারিত,
যদি বেঁচে যাই,আমার প্রত্যাগমন হবে-
মানুষের প্রয়োজনে,
প্রফুল্ললোচনে সেবিবো মানুষ,
যদি প্রাণের মুক্তি মিলে-
পাপাত্মা বিনাশে।3 Comments
Friends
মো: নাজমুল আখতার
@faith
Rathy rathy
@rathyrathy
Jannatun Nur
@jannatun-nur
প্রাপ্তি রোজারিও
@praptirozario
জান্নাতুল ফেরদাউস
@ferdawsejannatul343gmail-com
Romana Rohomoti Shraboni
@romanarohomotishraboni
মো আলেফ শরীফ
@alefsharif
আজিজুর রহমান
@azizurrahman
অমিত
@amitroy

মানুষের পলায়নপরতা তাকে অস্থির করে। সে মুক্তি চায়। ধন্যবাদ কবিকে।লিখে যান।