Profile Photo

Nurul Alam SwaponOffline

  • naswapon
  • Profile picture of Nurul Alam Swapon

    Nurul Alam Swapon

    4 years, 6 months ago

    তোমার অসুখে
    এন. এ. স্বপন

    কেমন যেন চুপসে যাও
    কথা বল খুবই কম
    অপর প্রান্তে লিখেই যাচ্ছি
    ফেলছি না আর দম।

    দশটা কথা লিখলে পরে
    একটির জবাব মেলে
    মনটা যেন দূরে কোথাও
    রেখে এসেছো ফেলে।

    আজ তোমার কি হয়েছে
    ভেবে মরি প্রতি ক্ষণে
    অসুখ-বিসুখ হলো কিনা
    ছটফট করি নির্জনে।

    মুখ ফোটে কখনো বলতে চাও না
    টেনশন করি বলে
    ঠিকই আমি বুঝে যাই প্রিয়
    নানান কথার ছলে।

    ‘আর লিখতে পারছি না’- বল
    চোখ হয়ে গেছে ঘোলা
    এবার তাহলে ঘুমিয়ে পড়
    মোবাইল রেখো না খোলা।

    মাথা ব্যথায় ইচ্ছে করে
    বুকে ঝাপটে ধরি
    চোখের জলে সিক্ত হয়ে
    চুল নিয়ে খেলা করি।

    ঠান্ডা কাশিতে গলা ব্যথা
    খবর আসে মোর ঘরে
    তুলসি-আদার চা বানিয়ে
    খাওয়াতে ইচ্ছে করে।

    হঠাৎ করেই অফিসে আসোনি
    শুনলাম ভুগছো জ্বরে
    জল পট্টিটা সেঁটিয়ে দিই
    নির্ঘুম রজনী কাটাই শিয়রে।

    তোমার অসুখে কত শত ইচ্ছে
    সেকথা বুঝে কেবা
    কখনোই ক্লান্ত হবো না বৈকি
    যদি করি তোমার সেবা।

    7
    4 Comments
Skip to toolbar