Profile Photo

XeRo123Offline

  • XeRo123
  • Profile picture of XeRo123

    XeRo123

    4 years, 6 months ago

    কারো কারো চোখে আমি প্রেমিকা
    কারো কারো চোখে আমি অধরা
    তবে বড্ড বেশি করে চাই কারো চোখের ভুল হয়ে থাকা

    কারো কারো চোখে আমি প্রেমিকা
    কারো কারো চোখে আমি সেবিকা
    তবে ইচ্ছে করে কারো চোখের দায়িত্বহিন একটা মুক্ত আকাশ হতে

    কারো কারো চোখে আমি প্রেমিকা
    কারো কারো চোখে বেমানান একটা ধুলো পরা বই মাত্র
    খুব সখ জাগে কারো চোখের এক বিন্দু জল হই

    কারো কারো চোখে আমি প্রেমিকা
    কারো কারো চোখের আমি অগোছালো একটি চাদর
    বোধহয় কারো চোখের পুরোনো ঘড়ির ঘন্টার কাটা হতে পারলে ভালো হত

    কারো কারো চোখে আজ আমি প্রেমিকা বটেই
    কিন্তু তোমার চোখের মনির এক মাত্র ওয়ারিশ হয়ে থাকতে চাই যতদিন তোমার ওই আবছে বাদামি চোখ আমাকে দেখবে।

    6
    3 Comments

সুমাইয়া রহমান

বাংলাদেশের একজন নিরিহ প্রাইভেট চাকুরীজিবি মধ্যবিত্ত শ্রেণির একজন অতি সাধারণ মানুষ।

কবিতা পড়তে ভালো লাগে, কবিতা নিজের মতো করে বুঝতে বা আবিষ্কার করতে ভালো লাগে। সেই সুবাদে ২০১২ সালে আমার প্রথম বই ২১ শে বই মেলায় ও ২য় বই ২০১৩ সালের ২১শে বই মেলায় প্রকাশিত করতে পেরেছিলাম কিছু অসাধারণ বন্ধুদের সাহায্যে। সেই থেকে এখন পর্যন্ত সুপ্ত ভাবে নিজের সাথে নিজেই লিখি। নিজের ভালো লাগা বলতে পারেন।

Skip to toolbar