Profile Photo

মোহাম্মদ নুরুল হোছাইনOffline

  • M19N09H19A98
  • নিজ স্বার্থের জেরে ক্রমান্বয়ে
    আজ সকলেই স্বার্থপর
    স্বার্থগুলোও যে স্বার্থান্বেষী
    সে আপনকে করেছে পর।

    স্বার্থের জেরে ক্রমান্বয়ে
    আজ তারা সুউচ্চ ইমারতে
    সেই স্বার্থের স্বার্থান্বেষী আগ্রাসনে
    আজ বোকারামগণ ফুটপাতে।

    স্বার্থের জেরে ক্রমান্বয়ে
    সুযোগসন্ধানীরা গুনছে প্রহর
    আর স্বার্থভোগীর লাভের ফাঁদে
    স্বপ্নবাজেরা ক্রমশ হয়ে যাচ্ছে যাযাবর।

    স্বার্থের জেরে ক্রমান্বয়ে
    অবিরত ঝরছে টগবগে সতেজ প্রাণ
    ঘরে ঘরে আজ নিশ্চুপ আহাজারি
    ভাই-বোন ও পিতা-মাতার চোখে-মুখে ছাপিছে ম্লান।

    স্বার্থের জেরে ক্রমান্বয়ে
    নিত্যদিনই বাড়ছে সহিংসতা
    ক্রন্দনরোলে স্বজন নিবাস
    আর স্বার্থান্বেষী মস্তকেতে ভিন্ন প্রয়োজনীয়তা।

    স্বার্থের জেরে ক্রমান্বয়ে
    বেড়ে চলেছে ধ্বংসযজ্ঞ
    ঘটনা সকল ঘটে রটে যায় আগে
    অতঃপর সকলে-ই বিশেষ-অজ্ঞ।

    স্বার্থের জেরে ক্রমান্বয়ে
    সাধারণ সব হচ্ছে শূলীর পাঁঠা
    ঘুচে নিচ্ছে ঘাতকদল নিজ প্রয়োজন
    শিরদাঁড়া শক্ত করে উন্মুক্ত বিষাক্ত কাঁটা।
    …………………………………………………………
    ~মোহাম্মদ নুরুল হোছাইন~
    ০৩/১২/২০১৯ইং

    10
    6 Comments

Mohammad Nurul Hossain

None

আমিতো সুপ্ত প্রতিভা নিয়ে পাপের বন্ধনে থাকা
-একজন সরল মানুষ
যার সুখ এবং দুঃথের সমন্বয়টা খুবই মজার
কিছুটা আমার আমিত্বের প্রকাশ
আর কিছু অন্যের মঙ্গল কামনায় উড়ানো ফানুষ।

Friends

Profile Photo
Abutaher-Tonmoy
@abutaher-tonmoy
Profile Photo
Nader-Chowdhury
@nader-chowdhury
Profile Photo
Mysha-Maliha-Hridy
@mysha-maliha-hridy
Profile Photo
Arnob-Paul-Santu
@arnob-paul-santu
Profile Photo
Shrabon
@shrabon
Profile Photo
Umme Salma
@umme
Profile Photo
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
Skip to toolbar