-
কবি জামিল জীবনের ১ম প্রয়াণ দিবসে।
অদৃশ্য বন্ধনে।।
কাজী রাশেদের কবিতা।।আপনার সাথে কখনো দেখা হয় নাই,
পরিচয় তো অনেকদুরের গল্প,
তারপরেও জীবন ভাই আপনি হঠাৎ করেই,
খুব কাছের হয়ে গেলেন, খুব কাছের।।এযেনো সেই জনপ্রিয় গানের বিখ্যাত লাইন,
জীবনের পাতায় এসে ধরা দিলো,
তারে আমি চোখে দেখিনি
তার অনেক গল্প শুনেছি,
গল্প শুনে…
গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি।জীবন ভাইয়ের স্মরণ সভা,
তার কর্ম জীবনের কিছু কথা,
কিছু স্মৃতি, কিছু ভালোবাসা,
কিছু বন্ধুর বলা ঘটনা-অঘটনা।নানান ইতিবৃত্তে আমার মুগ্ধতা,
চমক লাগা,
মুগ্ধ হওয়া, ভালো লাগা,
সবমিলিয়ে জীবন ভাই আপনি,
জীবনের ওপারে চলে গেলেও
অদৃশ্য বন্ধনে বেঁধে গেলেন আমাকে।সেই অদৃশ্য বন্ধন, সেই ভালো লাগা,
আপনার অকাল চলে যাওয়ার দুঃখবোধে
বার বার আমাকে নিয়ে যেতে চায়
আপনার সান্নিধ্যের সময়গুলোতে,
যা আমার কাছে আজ শুধুই অধরা,
শুধুই অন্যের স্মৃতিকথার নির্ভরতা।।6 Comments
Friends
Nipun Chandra
@nipunch
Umme Tabassum Taiyeba
@umme-tabassum-taiyeba
Rehana Akter
@rehanaakter
মোহাম্মদ শাহজামান শুভ
@mohammad-shahzaman
Drako Shajib
@drako
Rubel islam
@rubel123
Jahid Kamal
@jahid-kamal
Goutom Shaha
@goutom-kumar-shaha
রনি মল্লিক জনি
@ronimallickjoni



হুম, অপরিচিত থেকেই পরিচিত হয়