-
Nayan Biswas is with মোঃ মুহিউদ্দীন and 8 others
ধর্মখেয়া পারে
_শ্রীনয়ন
দাঁড়িয়ে রয়েছি আমি ধর্মখেয়া পারে,
ওপারে রয়েছে তরী নদীর কিনারে ;
এমনি খেয়ায় কোন থাকেনাতো মাঝি,
যেই পায় নিয়ে যায় নৌকাখানি বাহি ।
কেউ কি আছে ওপারে নিয়ে যাবে মোরে,
দাড়িয়ে রয়েছি একা ধর্মখেয়া পারে !!
ওপারেতে কেউ নাই নিস্তব্ধ দুপুরে,
বন্ধুর সহিত দেখা করিবো কেমনে;
কথা ছিলো দেখা হবে বটবৃক্ষ তলে,
সময় পেরিয়ে যায় খেয়া নাহি আসে ।
উতলা হয়েছে মন প্রতীক্ষার তরে,
মন থাকেনা আমার ধর্মখেয়া পারে !!
কাকে যেন দেখা যায় নদীর ওপারে,
আসবেকি এপারেতে ? তরীখানি বেয়ে;
মনেতে জাগিলো মোর আশার প্রদীপ,
সমাপ্ত হইলো বুঝি দুঃখ অন্তরীপ ।
তরীতে এসে পথিক ঝোলাখানি লয়ে,
আবার নামিয়া গেল আপনার পথে;
দিনের আলো ফুরায় অন্ধকার ঘোরে,
দাড়িয়ে এখনো আছি ধর্মখেয়া পারে !!!আমার জীবনের প্রথম লেখা কবিতা ❤️
10 Comments-
@syed-shahjada-alamgir ধন্যবাদ 😍
Friends
Himadrika Jahan Shuvra
@himadrika-jahan-shuvra
Nipun Chandra
@nipunch
যুবক অনার্য
@jajan
স্মৃতি রানী রত্না
@srratna1990
নুসরাত জাহান অর্পি
@nusratorpi632
Umme Tabassum Taiyeba
@umme-tabassum-taiyeba
Reazul Kabir
@reazul-kabir
UTTAM KUMAR BISWAS
@uttamk
Syed Shahjada Alamgir
@syed-shahjada-alamgir


চমৎকার শব্দ-ধর্মখেয়া পারে,