-
আমার জীবনের আকাশ শুধুই তুমি
#ওয়ালেদ_মাহমুদবিশ্বাস আর অবিশ্বাসের দোলাচলে
খন্ডিত, দ্বিধান্বিত, ঝাপসা দৃষ্টিতে,
যতই তুমি অস্তমিত সূর্যে
চারিদিকে অন্ধকার হয়ে আসা
রক্তিম আলোয় মিলাও না কেন
আমার জীবনের কবিতা শুধুই তুমি।কফি হাউজের ধূমায়িত কালোয়
তোমার ডাকে উপেক্ষিত সময়,
টিউশনে না গিয়ে হালকা পকেট
কিংবা বিকাশের ওপাড়ে অপেক্ষমাণ
বাস্তবতা, মরীচিকা নয়, তোমাতে সমর্পিত
আমার জীবনের গল্প শুধুই তুমি।একই মাটির ঘ্রাণ, কাদা মাখা সুখ
অলস দুপুরে ছূটির ঘণ্টায় নদীর পাড়
দুরু বুকে হাত, আতঙ্ক চারিপাশ,
তবুও স্বর্গ সুখে ভাসে, যে নীল আকাশ
আরাধ্য সমান্তরালে যে রেললাইন, তবুও
আমার জীবনের অর্থ শুধুই তুমি।অনেক কিছু ভাঙ্গার অঙ্গিকার, সঙ্কল্প
পাল তোলা নৌকায় সাগরে অসাধ্য পাড়ি,
প্রথাগত মূল্যবোধে কুঠার আঘাত
রচনা করা নতুন আলো, তোমার আমার।
কিন্তু, সব তাসের ঘর, চূর্ণ-বিচূর্ণ, তবুও
আমার জীবনের হৃদস্পন্দন শুধুই তুমি।কোথায়, কেমন আছো? শুধুই প্রশ্নবোধক!
উদাসিন আকাশ, অতিথি পাখির আসা-যাওয়া,
রোদ বৃষ্টি অভিমানে একই প্রশ্নের অনুরণন
তাই, আশায় চিঠি লিখি আকাশের ঠিকানায়।
শরতের মেঘে আমারই চিঠি ভাসে, তাই জেনো
আমার জীবনের আকাশ শুধুই তুমি।7 Comments-
@Drako Shajib, অনেক অনেক ধন্যবাদ। আপনাদের অনেক বেশী বেশী সহায়তা আর উৎসাহ আমাকে অনেক বেশী লিখতে অনুপ্রাণিত করবে,
Friends
Arshadul Khan Tuhin
@arshadul-khan-tuhin
মোঃ আমজাদ হোসাইন
@amzadhossian34041gmail-com
Golam-Kibria
@golam-kibria
Mahir Abrar
@mahirabrar-2
তিমিরে আসক্ত
@mp3010
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
Nipun Chandra
@nipunch
পি.কে. সরকার
@pksarker
UTTAM KUMAR BISWAS
@uttamk


প্রেমাস্পদের জন্য নিবেদন।