-
আমি
– আবু জোবায়ের মোঃ আতিকুল্লাহ হীল আশরাফীআমি বিক্ষুব্ধ নই।কেননা;
চেতনা হত মনের অন্তর্গহীনে
উঁকি দেয়, নিস্পাপ স্বপ্নেরা।আমি প্রতিবাদী নই।কেননা;
অজস্র মিথ্যার প্রজ্ঞাপনে হয়েছে
ক্ষত বিক্ষত, আমার ভিতর-বাহির।আমি অভিমানী নই। কেননা;
অবশিষ্ট রক্তে দুর্বিনীত সংবেদনশীল সম্মোহনী তে,
ভেসে গেছি নীরব অববাহিকায়।আমি দুঃখ বিলাসী নই।কেননা;
ফেরারি মনের নির্লিপ্ত প্রচ্ছায়ার অন্তর্দহনে,
পিষ্ঠ আমার অন্তরাত্মা।আমি কাপুরুষ নই।কেননা;
বীর পুরুষোচিত বিচলিত এবং দুর্বোধ্য
সময়ের, নির্লজ্জ অভিযোগে,
অপ্রস্তুত আমার লিখন যন্ত্র।আমি বেদনা বিধুর নই।কেননা;
আবেগের সমুদ্র, নিস্পৃহ আত্মার
অবিচ্ছেদ্য আর্তনাদে প্রকম্পিত।আমি কবিবৃন্দের কবি নই।কেননা;
হাফিজ, রুমি, ইকবাল, রবীন্দ্র, নজরুল,
ইলিয়ট সময়ের ব্যবধানে শতাব্দীর জাগ্রত,
শ্রেষ্ঠ জীবন-শিক্ষক।আমি কিংবদন্তী নই।কেননা;
পাকিস্তানী বুলেটে যাদের ঝাঁঝরা
বুকের শানিত রক্তের অগ্নুৎপাতে,
জন্ম নেয় মাতৃ ভাষার অধিকার।আমি বর্ষীয়ান নেতা নই।কেননা;
সর্ব কালের সর্বশ্রেষ্ঠ মহামানব (সাঃ)
পরওয়ারদিগার হতে প্রাপ্ত জীবন বিধানে,
মানবতার মুক্তির দ্যুতি ছড়িয়েছেন।আমি অমানবিক নই।কেননা;
জাতিসংঘের শান্তি মিশনকে,
বুভুক্ষু জাতির গগন বিদারী
আর্তনাদ, ব্যতিব্যস্ত করেনা।আমি জনমানুষের প্রতিনিধি নই।কেননা;
অসহায় আর নিপীড়িত মানুষের পক্ষে,
স্বাধীনতাকে উপভোগ্য করবার জন্য
প্রয়োজন হাজারো জীবন্ত টর্পেডো।গাজীপুর,বাংলাদেশ থেকে
© Copyright সংরক্ষিত ®5 Comments

Ashrafi Rebellious
Writer,Reciter,Motivator,Influencer
I am a really simple innovative human being. You can't like me, but there is no problem. I am the only person who has not any duplication of me.
Friends
Dr Sultan Ashrafi
@sultan-ashrafi
Home Service Kushtia
@homeservicekushtia
পারভেজ মনিরা
@parvez-monera
অরিন্দম সাইফুল্লাহ
@arindam-saifullah
আমেনা আকতার সোনিয়া
@amena-sonia71
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ruba
@ruba91
Jannatun Nur
@jannatun-nur



“আমি দুঃখ বিলাসী নই।কেননা;
ফেরারি মনের নির্লিপ্ত প্রচ্ছায়ার অন্তর্দহনে,
পিষ্ঠ আমার অন্তরাত্মা।” খুব সুন্দর লাগল। বিজয়ের শুভেচ্ছা রইল কবি।