-
অবিরাম বাজে,
(চতুর্দশপদী)
——————
অবিরাম চলিতেছি গলি রাজপথে
ঠিকানাটা খুঁজিতেছি নানা জনপদে
কখনো সাগর নদী কখনো বা হ্রদে
নভোযান জলযান পায়ে আর রথে।
অবিরাম ধোঁকা খাই নানাবিধ মতে
কেউ বলে ডানে-বামে অধঃ নয় উর্ধ্বে
কেউ বলে বাহিরেতে কেউ বলে মধ্যে
মনে ভাবি এইবার হলো বুঝি ফতে।অবিরাম ত্রাসে থাকি নানা নসিহতে
এটা মানা ওটা মানা মানা নানাপদে
ঠেলে দিয়ে ধরে রাখে তাই ভুগি গদে
পুরোপুরি ঠিক তবু কুড়ি পাই শতে।
অবিরাম অবসর অবিরাম কাজে
তারহীন তানপুরা অবিরাম বাজে।
———————
০৭/১২/২০২১11 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 09 December 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
Md. Nasim Hossain
@nasim3080
মাহ্দী সাকিব
@mahdi-sakib
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
Foyzur Khan
@foyzur-khan
Abu Taher
@abu-taher
মৈত্রী সাহা
@maitri-s
মোঃ তালাল উদ্দিন
@talal3944
Abu Zakaria
@abu-hanif-zakaria
মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদার
@attokendrik



” অবিরাম চলিতেছি গলি রাজপথে
ঠিকানাটা খুঁজিতেছি নানা জনপদে
কখনো সাগর নদী কখনো বা হ্রদে
নভোযান জলযান পায়ে আর রথে। ” প্রথম অংশেই ছক্কা। চমৎকার লিখেছেন!