-
দুর্বৃত্তনামা🗿 অপূর্ব সাহা
যদি এমন হয়-
নতুন কবিতায় কোনো অক্ষর নেই, শব্দ-সংকেত নেই,
তার বদলে আছে এক দুর্বোধ্য রংকুন্ডলী,
যা উত্তোরাধুনিক জোছনায় সতর্ক দুর্বৃত্তের মত
ক্রল করছে, ক্রল করছে
পাশে পড়ে আছে নিহত চাঁদ..
কেমন হয়-
যদি কবিতায় পঙ্ক্তিমালার বদলে খেলা করে
সমুদ্রের ফেরারী ঢেউ আর শঙ্খনীল ফেনায়
তৃষ্ণার্ত বালুতটে ছড়িয়ে দেয় প্রাণের আদি স্পন্দন?উৎপ্রক্ষার বদলে যদি
দ্বিধার ধনুক থেকে জ্যামুক্ত হয়ে ছুটে যায় অন্ধ-তির,
যদি উপমার বদলে
মলিন পাণ্ডুলিপি থেকে গলা বাড়ায় কবন্ধ জিরাফ?কেমন হয়, যদি মেটাফোর হয়ে যায় মেটামরফোসিস
আর কোন এক অচেনা ভোরে নতুন কবিতার পাশে
পড়ে থাকে খাপখোলা অতৃপ্ত কলম
অদূরে, বিছানায় কবির বদলে আড়মোড়া ভাঙ্গে
অতিকায় পতঙ্গ এক-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 08 December 2021 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 09 December 2021 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন। আপনার এই লেখাটি আজ 10 April 2022 তারিখে ‘এডিটর’স চয়েস’ হিসাবে নির্ধারিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং আপনার চমৎকার কোয়ালিটির লেখা শেয়ার করে মঞ্চকে একটি সমৃদ্ধ স্থান হিসাবে গড়ে তোলাতে আপনার অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
তানভীর তীব্র
@tanvir3
ইফতিশা খানম
@eftishakhanam
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
Foyzur Khan
@foyzur-khan
D K MAHANTA
@dkmahanta01718942602
Md Ashfak Sayed
@ashfak
Neel tripura
@neel
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
Noyontara
@bablee


অসুর অবশেষে পরাজিতই হয়।