-
কবিতা: ক্ষণিকের আহবান
কলমে:নিশাত সালসাবিল নীলিমাবিজলি চমকানো এক গুমোট কালো মেঘ দিয়েছিলে,
অথচ আমি এক টুকরো রংধনু চেয়েছিলেম।
খুব স্বল্প যত্ন চেয়ে,
পেয়েছিলুম একরাশ অবহেলা।খানিকটা ছেলেমানুষিতে তোমার চোখে একরাশ মুগ্ধতা খুঁজতে গিয়ে,
আমি এনেছিলুম প্রচণ্ড বিরক্তি আর ইমম্যাচিয়্যুরিটির তকমা।
সময় কই তোমার ছোটখাটো অভিমান গুরুত্ব দেবার!
বরং আমার ছলছলে চোখ হয়েছে তোমার হাসির খোরাক।ব্যক্ত করা অনুভূতি গুলোকে তুমি ভেবে গেছো জঞ্জাল,
অথচ আমি সেভাবেই সাজাতে চেয়েছিলেম এক ছোট্ট সংসার।গড়তে লাগে বহুকাল,
ভাঙনের সময় তো কেবলই ক্ষণিকের আহবান।7 Comments
Friends
Abu Taher
@abu-taher
ফারহান সাদিক (সংগ্রাম)
@fs-hasan-mohammad
Md Rizwan Shuvo
@md-rizwan-ullah-shuvo
জাহিদ বিন হিকমত
@zahidbinhikmot
ইফতিশা খানম
@eftishakhanam
Md. Nur Alam (এইচ. এম নুর আলম)
@nuralam
নন্দিনী
@nandini-chowdhuri
তুবা
@zariyaat
Md.Monyruzzaman Khan
@moniruzzaman-khan



ক্ষণিকের ভালোলাগা, জীবনের সব নয়।