Profile Photo

Adham-Ul-HasanOffline

  • adhamulhasan
  • Profile picture of Adham-Ul-Hasan

    Adham-Ul-Hasan

    4 years, 6 months ago

    জীবন……… এ এক অন্য রকম জিনিস। মানুষের এই ছোট্ট জীবনে কত কিছু ঘটে যায় প্রতিনিয়ত। কেউ যদি আমায় জিজ্ঞাসা করে জীবন মানে কি? আমি তখন বলি, “জীবনের সংজ্ঞা অনেক বড়। জীবন মানে কিছু করে বেঁচে থাকা, জীবন মানে পৃথিবীর প্রতিটা ব্যক্তি-বস্তুর সাথে যুদ্ধ করে বেঁচে থাকা, জীবন মানে নিজেকে নিয়ে এগিয়ে চলা কোনো এক নির্দিষ্ট গন্তব্যের পথে। সত্যিই এই জীবন বড় ভিন্ন। জীবন শুরু হয় একটা মানুষের সেই জন্মের পর থেকেই। বললাম না জীবন মানে নিজের সাথে যুদ্ধ করে বেঁচে থাকা। জন্মের পর একটি শিশুও কিন্তু নিজের সাথে যুদ্ধ করে বেঁচে থাকে! কীভাবে জানেন? জন্মের পর থেকে বুঝ হয়ে না উঠা পর্যন্ত শিশুটি তার মায়ের একটুখানি বুকের দুধ পাওয়ার আশায় যুদ্ধ করে; যতক্ষন না পাচ্ছে ততক্ষন শিশুটি চিৎকার করে তার মা যেন তাকে একটু বুকের দুধ দেয়। তারপর সেই বাচ্চাটি বড় হওয়ার সাথে সাথেই শুরু নিজের ক্যারিয়ার নিয়ে যুদ্ধ করা। ক্যারিয়ারে ফোকাস করতে করতেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যে আরেক যুদ্ধে নিজেকে জড়িয়ে নেয় । এভাবেই একদিন অত অত যুদ্ধের পর নিজের জীবনের সকল যুদ্ধকে জয়ী করে মৃত্যুকে বরণ করতে হয় আর মৃত্যুর মধ্য দিয়েই জীবনের পরিসমাপ্তি ঘটে।

    4
    3 Comments
Skip to toolbar