-
সর্বসেরা
জীবনের শ্বাশত ও গভীরতম এক অনুভূতির নাম বাবা। বাবা মানেই প্রখররোদে শীতল ছায়া দেয়া উচু বটবৃক্ষ। বাবা মানেই সব আবদারের এক অফুরন্ত ভান্ডার, নিজে কৃপনতা করে সন্তানের ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করা, শত শাসন সত্ত্বেও এক নিবিড় ভালোবাসা।শত কষ্টেও অভয়বানী, আমি তো আছি ভয় কিসের।
ছোট বেলায় শুনেছি আমার আব্বা বলতো , আমার ডিম খেতে ইচ্ছা করছে না। আমার দাতে ব্যথা মাংস খাবো না।তোমরা খাও। আমি আলু পছন্দ করি আমাকে আলু দাও। আম্মা জোরাজুরি করলে বলতো এক টুকরো দাও। বেশি দিওনা। আমার মাছের কাটা বেছে খেতে কষ্ট হয়। তোমরা খাও।তখন বুঝতাম না এর মর্মার্থ । বুঝতাম না একজন বাবার মনের আবেগ, উদারতা। নিজে না খেয়ে সন্তানকে খাওয়ানোর আত্মতৃপ্তি বাবা ছাড়া কেউ বুঝতে পারে না।
শত অভাব অনটনে থাকলেও সন্তানের উপর আচ লাগতে না দেয়া, কিংবা সারাদিন কঠোর পরিশ্রমের পরেও হাসিমুখে ঘরে ফেরা।
আবার এটাও দেখেছি সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকতেন । যখন ক্ষুধা পেতো হোটেলের সামনে গিয়ে একটা সিঙ্গারা হাতে নিতেই মনে পড়ে যেতো পরিবারের কথা। নিজের ক্ষুধার কথা ভুলে যেতেন মুহূর্তেই । চিন্তা করতেন একা খাবো, তারচেয়ে বাসায় নিয়ে যাই, সবাই মিলে একসাথ খাবো। বাসায় নিয়ে আসার পর তৈরি হতো, দেখা যেতো অন্য চিত্র। আদরের সন্তানদের হাতে ওগুলো তুলে দিয়ে বলতেন, আমি তো একটু পরেই ভাত খাবো তোমরা খাও।
কনকনে শীতের সকালে কাপতে কাপতে বাবা অফিসে যেতেন আর সন্তানদের বলতেন খবরদার বাইরে বের হবেনা। লেপের তলে বসে পড়ালেখা করো।আর মাকে বলে যেতেন খেয়াল রেখো ওদের যেন ঠান্ডা না লাগে।
ঈদের সময় সবার জন্য নতুন জামা কাপড় কিনে আনতেন। বাবা শুধু নিজের জন্য কিছু কিনতেন না। জিজ্ঞাসা করলে বলতেন, আমার জামাটা এখনো নতুন আছে, ছয়মাসও হয়নি, তোমার মা ভালো করে সাবান দিয়ে ধুয়ে দিবে আর আমি আয়রন করলেই দেখবে, আবার নতুন হয়ে যাবে।
সন্তানের একটু জ্বর, সর্দি হলেই জলদি ডাক্তার দেখাতে হবে, কি করবেন ভেবে পান না। পাগলপ্রায় হয়ে যান। আর নিজের যখন জ্বর হয় তখন ডাক্তারের কাছে যেতে বললে বাবা বলেন এ আর তেমন কি ? সামান্য একটু ঠান্ডা লেগেছে।একটা প্যারাসিটামল খেলেই ঠিক হয়ে যাবে।
এভাবেই বাবা প্রতিটি পদে পদে নিজের জীবনের পরোয়া না করেই সন্তানকে রক্ষা করে চলেন।পৃথিবীর প্রতিটি বাবাই সন্তানের খুশিতে খুশি হন। সন্তানের এগিয়ে চলায় পুলকিত হন, আনন্দিত হন। একটা সন্তানের জন্ম থেকে বাবার মৃত্যু পর্যন্ত সন্তানটি বাবার মাথার ভিতর থাকে।
বাবা মায়ের তুলনা কারো সাথে চলেনা। তাদের ত্যাগ ও গুনের কথা বলে শেষ করা যাবেনা।8 Comments

যখন বুঝতে শিখেছি, তখন থেকেই অবুঝ হয়ে গেছি। যখন থেকে স্বপ্ন দেখতে শুরু করেছি, তখন থেকেই না পাওয়ার বেদনা পিছু নিয়েছে। যখন সব হাতের নাগালে পেয়েছি, তখন ভোগের চেয়ে ত্যাগেই আত্মতৃপ্তি পেয়েছি। যখন সবাইকে নিয়ে থাকতে চেয়েছি তখনই আপনজন পরপারে পাড়ি জমিয়েছে।
Friends
Iffat Jahan Supti
@micasa
MD. Rifat khan
@trakoo7
রক্তিম জয়
@racktimjoy
Munzir-Al-Ummiyyi
@munzir-al-ummiyyi
Mahmud-Labeeb
@mahmud-labeeb
ডা মো ফরিদ-উজ-জামান খান
@drfaridtgl
Hijbullah hiju
@hijbullah
মোঃ রিদওয়ান আল হাসান
@mridwanalhasan
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo


বাবা সর্বসেরা।