-
#স্বাধীনতা_____ অামি_____দুঃখিত
স্বাধীনতা অামি দুঃখিত,
আমি তোমায় বানিয়েছি হাতিয়ার,
অথচ তুমি ছিলে, বিশালত্ব।
স্বাধীনতা অামি বাকরুদ্ধ,
আমি তোমায় ঠেলে দিয়েছি মিছিলে,
অথচ তুমি ছিলে, নিস্তব্ধ, সুভাষিত,
তুমি ছিলে মমতার নিরব সুতোয় বাধা,
কল্পনা, তুমি ছিলে রংতুলি, ইচ্ছে মত আকা আকি,
স্বাধীনতা অামি, লজ্জিত,
তোমায় বেচে দিয়েছি পেটের কাছে,
ও বড় লিপ্সুক শিল্প ধারন করে।
স্বাধীনতা অামি, বিতাড়িত,
স্বাধীন স্বাধীন বলে আজও ডাকি,
কিন্তু কতবার, কত রং ছিটাবো তোমার গায়ে।
স্বাধীনতা তোমাকে ও রাজনীতি করতে হয়।
স্বাধীনতা অামি ভিতু, আমার
স্বাধীন হতে ভয় হয়।।।।4 Comments
Friends
Nipun Chandra
@nipunch
M A Halim Sk
@m-a-halim-sk
Mohammad Al-Mamun
@mohammad-al-mamun-titu
Md. Latiful safi diamond
@diamondsafi
সুফলা
@sufala
Md.Sakib Hossain
@sakib-2
nasrin khan
@nasrin
Nahid Hasan Tariq
@nahid-hasan-tariq
Sheikh Rana
@sheikh-rana


স্বাধীনতা আমরা খুব লজ্জিত..