Profile Photo

তানভীর তীব্রOffline

  • Tanvir3
  • Profile picture of তানভীর তীব্র

    তানভীর তীব্র

    • 4 years, 11 months ago

    “নবাগত মূর্খ”

    আমি বৃক্ষতলে বিশ্রাম নেওয়া মূর্খ এক নবীন?
    যার পাপ করেছে গন্ডি পার, মেঘ রুপে সীমাহীন;
    জান্নাত পাওয়ার আশে ধার্মিক সাজা,
    জাহান্নাম থেকে বাঁচতে পড়ছি নামাজ,রাখছি রোজা,
    স্রষ্টার আশেক হওয়া কি এতই সোজা?
    কোন কর্মে খোদায়ী প্রেম হয়, সেই মর্ম হয় নাই বোঝা;
    বৃক্ষের মাথায় রৌদ্রের আলো,
    ছায়া হেলে যায়;
    শীতল ছায়ায় বসে জানলাম,
    বৃক্ষ রয়েছে সিজদায়;
    কর্মদোষে পাপী রে তুই,
    ভাগ্য চিনলি না,
    মন্দ ভাগ্যের নিন্দা করতে,
    খোদাকেও ছাড়লি না,
    মন যে তোর পড়ে আছে সুখ পাবার আশে,
    অভুক্ত ভুক্তভোগী মন রে তুই সুখী হবি কিসে?
    কত কোটি সওয়াবে তুই জান্নাত পাবি?
    কোন ইবাদতের বলে,জাহান্নাম হারাবি?
    আমি নবীন নিরক্ষর কবি,
    হৃদ মাঝারে আঁকছি সেই সংখ্যার ছবি,
    সওয়াব রোজগার করে কেমনে?
    কর্ম তো আমি জানি না,
    আমারে ভালোবেসে বানাইসো মাওলা,
    আমি প্রেম ছাড়া কিছু বুঝি না,
    লোভী মন তোরে একটা নসিহত করে যাই,
    মানুষ তুই হবি, চাহিদা শূন্যতায়

    ~ তানভীর তীব্র

    16
    10 Comments
Skip to toolbar